নিজেদের কাজটা ১৩তম ওভারে সারে শ্রীলঙ্কা। রশিদ খানের বলে চার মেরে দলের শেষ চার নিশ্চিত করেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। তাতে কাঁটায় কাঁটায় ১০১ রানের সমীকরণ মিলে যায়।শ্রীলঙ্কা এশিয়া কাপ নিশ্চিত করলেও বাকি ছিল ‘বি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী হবে কারা? আফগানিস্তান নাকি বাংলাদেশ।সেই নাম নিশ্চিত হলো ম্যাচ শেষে। আবুধাবির ম্যাচে তাকিয়ে থাকা বাংলাদেশই তাদের সঙ্গী হয়েছে। লিটন দাস-জাকের আলি অনিকদের শেষ চার নিশ্চিত হওয়ার পেছনে কৃতিত্ব অবশ্য শ্রীলঙ্কারই।বিশেষ করে কুশল মেন্ডিসের।শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটারের ফিফটিতেই তো বাংলাদেশকে দেশে ফেরার টিকিট টাকতে হয়নি। তার ৭৪ রানের ইনিংসের সৌজন্যে ৬ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। বল বাকি ছিল ৮ টি। ৫২ বলের ইনিংসটি সাজিয়েছেন ১০ চারে।দুটি পচিশোর্ধ্ব ইনিংস খেলে জয়ে অবদান রেখেছেন কুশল পেরেরা (২৮) ও কামিন্দু মেন্ডিস (২৬*)।   এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নুয়ান তুষারার পেসের তোপে পড়ে আফগানিস্তান। মালিঙ্গার মতো বোলিং করা পেসারের কাছে পরাস্ত হয়ে ৭৯ রানে ৬ ‍উইকেট হারায় আফগানরা। এতে করে ১২০ রান হবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ দিকে মরুর বুকে ঝড় তোলেন মোহাম্মদ নবী।৬০ রানে ঝোড়ো ইনিংস খেলে আফগানদের ত্রাণকর্তা হন তিনি। তার ২৭২.৭২ স্ট্রাইকরেটের ইনিংসে ১৭০ রানের লক্ষ্য দাঁড় করায় আফগানরা। নিজের ইনিংসটি সাজান ৩ চার ও ৬ ছক্কায়। ৫ ছক্কা আবার শেষ ওভারে মেরেছেন ৪০ বছর বয়সী ব্যাটার। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তুষারা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুটবলারের ছদ্মবেশে জাপানে গিয়ে ধরা ২২ পাকিস্তানি
ফুটবলারের ছদ্মবেশে জাপানে গিয়ে ধরা ২২ পাকিস্তানি

জাপানে অনুপ্রবেশের উদ্দেশ্যে ভুয়া কাগজপত্র এবং নকল ফুটবল ক্লাবের সদস্য সেজে যাত্রা করেছিলেন পাকিস্তানের একটি দল। তবে জাপানের বিমানবন্দরে কড়া Read more

শীত নামবে কবে, জানাল আবহাওয়া অফিস
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অফিস

পঞ্জিকার পাতায় আজ নভেম্বর মাসের ২ তারিখ। আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে আগমন ঘটতে পারে শীতের। এরপর মাসের শেষ Read more

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানি বেড়ে ১৮০
পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানি বেড়ে ১৮০

পাকিস্তানে চলমান মৌসুমি ভারী বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে জুনের শেষ দিকে বর্ষা শুরু Read more

ধামরাইয়ে বসতঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার
ধামরাইয়ে বসতঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত এলাকার মৃত রাজা মিয়ার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ নিজ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার Read more

বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার
বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় প্রশাসনের করা বিস্ফোরক দ্রব্যাদি মামলায় বিশ্ববিদ্যালয়ের এক Read more

বিজয়নগরে মাদকসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে মাদকসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭৪ বোতল মাদকদ্রব্য ও মাদক বিক্রির ৪০ হাজার নগদ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত যুবক সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন