আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এটি গত রোববার থেকে এটি একই অঞ্চলে তৃতীয় ভূমিকম্প। ওইদিনের শক্তিশালী ভূমিকম্পে দেশটির ২২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। খবর রয়টার্স’র। নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নকিবুল্লাহ রহিমি জানান, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পাকিস্তান সীমান্তের কাছে দূরবর্তী শিবা জেলায়। বারকাশকট এলাকায় ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছেন তিনি। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ১০ কিলোমিটার গভীরে।এর আগে, কুনার ও নানগারহার প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য গ্রাম বিধ্বস্ত হয়, গৃহহীন হয় কয়েক লাখ মানুষ এবং আহত হয় তিন হাজার ৬০০ জনেরও বেশি। বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধার করেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৫ জনে এবং আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৬৪০ জন।জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সতর্ক করে জানিয়েছে, খাদ্য, ওষুধ ও আশ্রয়ের মতো জরুরি সহায়তা দ্রুত ফুরিয়ে আসছে। ফলে গৃহহীন বেঁচে যাওয়া মানুষদের জন্য এক ভয়াবহ সংকট তৈরি হয়েছে।কুনার প্রদেশের বাসিন্দা আলেম জান বলেন, ‘আমাদের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে। এখন শুধু গায়ে যা কাপড় আছে তাই আমাদের সম্বল। তিনি জানান, তাঁর পরিবার গাছতলায় বসে আছে, পাশে স্তূপ করে রাখা আছে অবশিষ্ট কিছু সামগ্রী।গত রোববারের ৬ মাত্রার ভূমিকম্পই সাম্প্রতিক বছরের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়। এরপর মঙ্গলবার ৫.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানলে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় দুর্গম এলাকার সড়কপথ এবং ব্যাহত হয় উদ্ধারকাজ। এরপর আবারও এই ভূমিকম্প আঘাত হানলো। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা
চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা

চট্টগ্রামের চন্দনাইশের জুলাই গণঅভ্যুত্থানে গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা  হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ Read more

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চ-স্তরের সম্মেলন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ Read more

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব: স্বাস্থ্য উপদেষ্টা
‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব: স্বাস্থ্য উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংবিধান, উচ্চকক্ষ, নিম্নকক্ষ Read more

কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা, দেখে ফেলায় ২ জনকে কুপিয়ে জখম
কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা, দেখে ফেলায় ২ জনকে কুপিয়ে জখম

নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ও খুন হয় আরজু নামের এক কলেজ ছাত্রী। বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে Read more

গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প
গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজা যুদ্ধ-সহিংসতার ভয়াল সময় পেছনে ফেলে এসেছে। এখন সময় এসেছে এই ঐতিহাসিক ভূখণ্ডকে পুনঃনির্মাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন