নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় সেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম মাসুদ শেখ (৫০)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন। নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের সবর শেখের ছেলে। তিনি ওই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মাসুদ শেখ স্থানীয় শুক্তগ্রাম মোড়ের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭
ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

আইসিইউতে ১০ জন, অবস্থা সংকটাপন্ন
আইসিইউতে ১০ জন, অবস্থা সংকটাপন্ন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হওয়া ১০ জনকে জাতীয় Read more

বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক থেকে নির্বাহী পরিচালক (ইডি) হয়েছেন ৪ জন কর্মকর্তা। রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ Read more

পানির অভাবে জমিতেই পড়ে পাট, বিপাকে কুড়িগ্রামের চাষিরা
পানির অভাবে জমিতেই পড়ে পাট, বিপাকে কুড়িগ্রামের চাষিরা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানির সংকটে পাট চাষে বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। সময়মতো পাট কাটা সম্ভব হলেও জাগ দেওয়ার মতো পানির ব্যবস্থা Read more

হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট, বাঁশখালীতে আ.লীগ নেতা গ্রেপ্তার
হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট, বাঁশখালীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে উল্লাস প্রকাশের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে এক আওয়ামী লীগ নেতাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন