চক্ষু স্বাস্থ্যসেবার সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সাথে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একইভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালের সাথে কোডেকের অপর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে বরিশাল নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশন-এর প্রতিনিধি এবং কোডেক-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য তুলে ধরে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. আখতারুজ্জামান বলেন, দরিদ্র ও প্রতিবন্ধী রোগীদের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য ক্যাটারাক্ট সার্জারি, রিফ্র্যাকটিভ এরর সংশোধন, চশমা এবং সহায়ক যন্ত্রপাতি সরবরাহ করা হবে।এ প্রকল্পে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও কমিউনিটি ভলান্টিয়ারদের অন্তর্ভুক্তিমূলক চক্ষুস্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান, কমিউনিটি থেকে হাসপাতাল পর্যন্ত রেফারেল ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ফিডব্যাক প্রক্রিয়া প্রতিষ্ঠা, সার্ভে, মনিটরিং, অ্যাক্সেসিবিলিটি অ্যাসেসমেন্ট এবং নীতিগত সংলাপের মাধ্যমে জাতীয় চক্ষুস্বাস্থ্য উন্নয়নে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে সহযোগিতা করা হবে।যৌথ সেবা প্রদান, অ্যাডভোকেসি এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক চক্ষুস্বাস্থ্য সেবা মডেল তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে এই সমঝোতা স্মারক। এছাড়া জাতীয় ও জেলা পর্যায়ে বহু-পক্ষীয় সমন্বয় গড়ে তুলে অন্তর্ভুক্তিমূলক চক্ষুস্বাস্থ্য সেবাকে দীর্ঘমেয়াদে সংহত করা হবে।অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক প্রফেসর ডা. খায়ের আহমেদ চৌধুরী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস. এ. এম. মশিউল মুনীর, বরিশাল বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ চক্ষুবিজ্ঞান সমিতির বৈজ্ঞানিক উপকমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. জেন আলম মৃধা, ডা. জহিরুল ইসলাম, ডা. এস. এম. এনামুল হক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. জুয়েল এলিয়াস রব, বরিশাল সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর-ই-এলাহী, সিনিয়র জনস্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল, সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ জাহিদুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার মো. ফিরোজ রহমান, প্রোগ্রাম অফিসার সানজিদা সুলতানা, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের উপ-নির্বাহী পরিচালক কামাল সেনগুপ্ত, প্রকল্প ব্যবস্থাপক হিমানুর নাহার বিথী, সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. আতিকুর রহমান আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা

চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই সেখানে অন্তত তিনজনের Read more

চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল
চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল

আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৮ই Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সম্প্রতি Read more

যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধা ও দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা
যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধা ও দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ত্রাণ প্রবেশে দেওয়া হচ্ছে বাধা। এতে করে গাজায় তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে এবং এর ফলে Read more

ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় শীতের আগাম জানান দিচ্ছে প্রকৃতি
ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় শীতের আগাম জানান দিচ্ছে প্রকৃতি

দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু Read more

বিমানবন্দর থেকেই এভারকেয়ারে মায়ের কাছে যাবেন তারেক রহমান
বিমানবন্দর থেকেই এভারকেয়ারে মায়ের কাছে যাবেন তারেক রহমান

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের দিনটিকে স্মরণীয় করে রাখতে চান দলটির নেতাকর্মীরা। তারেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন