গাজায় পানি নেওয়ার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় শিশুসহ ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মিডিয়া অফিস। তারা বলছে, ‘পরিকল্পিত তৃষ্ণা যুদ্ধের’ অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলা চালিয়েছে।এক বিবৃতিতে তারা জানিয়েছে, ১১২টি মিষ্টি জলের ভরাট কেন্দ্র এবং ৭২০টি জলকূপ ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর ফলে ১২.৫ মিলিয়নের বেশি মানুষ বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। খবর আল-জাজিরারআল-জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, গাজা জুড়ে ভয়াবহ পানি সংকট চলছে। তিনি বলেন, ‘গাজায় যে পানি পাওয়া যাচ্ছে তার বেশির ভাগই দূষিত ও লবণাক্ত। জীবনের ঝুঁকি নিয়ে ওই দূষিত-লবণাক্ত পানি নিতেই হুমড়ি খেয়ে পড়ছেন গাজার বাসিন্দারা। গত কয়েক মাসে অন্তত দশবার সরাসরি আক্রমণের শিকার হয়েছেন সাধারণ মানুষ।’এদিকে মধ্য গাজায় একটি পানি সংগ্রহ কেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়টিই শিশু। গাজার বিভিন্ন স্থানে শনিবার ও রোববার পৃথক ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ২০২ জনে।প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার গাজা সিটির বিভিন্ন আবাসিক এলাকা ও শরণার্থীশিবিরে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ জন। এর মধ্যে, নুসেইরাহ শরণার্থীশিবিরে পানি বিতরণ কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় নিহত হন ১০ জন এবং আহত হন অন্তত ১৬ জন।এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত সংস্থাটির একচেটিয়া ত্রাণ বিতরণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মানবিক সংস্থা। জাতিসংঘের মতো দক্ষ ও বিশ্বস্ত সংস্থাগুলোকে পাশ কাটিয়ে জিএইচএফের মতো অসংগঠিত একটি সংস্থা ত্রাণ বিতরণ চালানোয় বিশৃঙ্খলা বাড়ছে বলে অভিযোগ করেছেন।গাজার হামাস নিয়ন্ত্রিত প্রশাসনের মিডিয়া অফিস জানিয়েছে, গত অক্টোবর থেকে অপুষ্টিজনিত কারণে কমপক্ষে ৬৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজাকে কার্যত অবরোধই করে রেখেছে ইসরায়েলি প্রশাসন। ত্রাণ সহায়তার নামে প্রতিদিন মানুষ মারছে ইসরায়েলি বাহিনী।২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। প্রায় ২১ মাস ধরে চলা এই যুদ্ধ বন্ধে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এ যুদ্ধে ৫৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-ইরান, বাড়াচ্ছে সহযোগিতা
আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-ইরান, বাড়াচ্ছে সহযোগিতা

ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে Read more

সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে
সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার Read more

শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ

রাজশাহীর তানোরে ৩০-৩৫ ফুট পরিত্যক্ত গভীর গর্তে (বোরিং) আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে ৩টি এক্সকাভেটর দিয়ে Read more

আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত
আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।শুক্রবার(২৫ এপ্রিল) দুপুর এক Read more

চলনবিলে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস
চলনবিলে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় Read more

ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি
ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন