বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (০২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠী আন্তঃমহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নগরীর রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার রাসেল (২৫)। তারা দুজনেই এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।পুলিশ জানায়, দিবাগত রাত ১২টার দিকে জুয়েল এবং রাসেল মোটরসাইকেলযোগে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে ঝালকাঠিগামী মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। গুরুতর আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। তবে মেডিকেলে পৌছানোর আগেই জুয়েলেরও মৃত্যু হয়, ঘোষণা করেন চিকিৎসক।বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া চালক ও হেলপারকে আটক করতে পুলিশ চেষ্টা চলছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত
পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভস্মীভূত ভবনের ভেতর থেকে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টাকালে ঘটনাস্থলেই ধরা পড়া Read more

বৃষ্টিতে বন্দী কুরবানি পশুর হাট, চকরিয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ
বৃষ্টিতে বন্দী কুরবানি পশুর হাট, চকরিয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ

কক্সবাজারের চকরিয়ায় বিরতিহীন বৃষ্টির কারণে কুরবানি পশুর হাটগুলো যেন অচেনা হয়ে গেল। এক কথায় বলতে গেলে, বৃষ্টিতে যেন বন্দী কুরবানি Read more

দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করল সরকার
দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করল সরকার

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা দিতে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিমকার্ড বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ Read more

ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল
ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

অবশেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি দল উত্তীর্ণ হয়েছে। মাঠ Read more

জঙ্গল পেরিয়ে ২০ কিমি পায়ে হেঁটে আসে জঙ্গিরা, দিশা দেখিয়েছে বিশেষ অ্যাপ!
জঙ্গল পেরিয়ে ২০ কিমি পায়ে হেঁটে আসে জঙ্গিরা, দিশা দেখিয়েছে বিশেষ অ্যাপ!

জম্মু-কাশ্মীরের ত্রালের ঘন জঙ্গল পেরিয়ে প্রায় ২০ কিলোমিটার হেঁটে পহেলগাঁও পৌঁছেছিল পাঁচজন জঙ্গির একটি দল। গোপন সূত্রের বরাতে জানা গেছে, Read more

শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে রাফিন খান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন