চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিইউএফএল রোডের কাফকো এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যায় বৈদ্যুতিক খুঁটিতে আগুনের ফুলকি দেখতে পান তারা। পরে একটি বিকট আওয়াজে কেঁপে উঠে বলেও জানা যায়। এ সময় আগুন বাড়তে থাকলেও জানান স্থানীয়রা। কাফকোতে কর্মরত প্রত্যক্ষদর্শী মো. আমিনুল ইসলাম বলেন, ‘ডিউটি শেষে অফিসের গেইট দিয়ে বের হয়ে দেখি ইলেকট্রিক্যাল খুঁটিতে বৈদ্যুতিক স্পার্কিং হচ্ছে। অতঃপর একটি শব্দের আওয়াজ হয়ে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কায় আমি আনোয়ারা ফায়ার স্টেশনকে খবর দিই।’ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আরিফুজ্জামান বলেন, ‘পাশ্ববর্তী গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরে যায়। তাৎক্ষণিক আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী আর নেই
তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী আর নেই

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী। জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা Read more

এক পরিবারের গল্পের সমাপ্তি, খোঁড়া হলো ৪ কবর
এক পরিবারের গল্পের সমাপ্তি, খোঁড়া হলো ৪ কবর

ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পথেই সমাপ্ত হলো এক পরিবারের জীবনের গল্প। কুমিল্লার কালাকচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক Read more

দেশে হঠাৎ কেন বাড়ছে হাম, প্রতিকারে কী করবেন
দেশে হঠাৎ কেন বাড়ছে হাম, প্রতিকারে কী করবেন

সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালগুলোতে ভিড় করছে হামে আক্রান্ত শিশুরা। সংক্রামক এই রোগ মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে Read more

৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। হজ পালনের ক্ষেত্রে সৌদিতে হজযাত্রীদের থাকা ও পরিবহনের Read more

অস্ত্রধারী দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসে অস্বস্তিতে সিএমপি
অস্ত্রধারী দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসে অস্বস্তিতে সিএমপি

চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর কঠোর নির্দেশনা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন