চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে ফসলের খেত থেকে উদ্ধার হওয়া পাকিস্তান আমলের ৭টি ল্যান্ডমাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম দুপুর দেড়টার দিকে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সম্পন্ন হয়।গত ২৮ ফেব্রুয়ারি মাখালডাঙ্গা স্কুলপাড়া এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় এই ল্যান্ডমাইনগুলো শনাক্ত করা হয়। দীর্ঘ এক মাস এলাকাটি ঘিরে রাখার পর আজ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেয়।সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. সেলিম ও ক্যাপ্টেন মো. রিফাত। ল্যান্ডমাইনগুলো অত্যন্ত শক্তিশালী হওয়ায় বিশেষ সতর্কতার সাথে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। অভিযানে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দলও সহায়তা করে, যার নেতৃত্বে ছিলেন ওয়ারহাউস ইন্সপেক্টর মো. খালিদ হোসেন।অভিযান চলাকালে মাখালডাঙ্গা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। ঘটনাস্থলে উপস্থিত চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, “নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের আগেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছিল। সেনাবাহিনীর মাধ্যমে ল্যান্ডমাইনগুলো সফলভাবে নিষ্ক্রিয় করায় এখন আর কোনো ঝুঁকি নেই।”দীর্ঘদিন ধরে কৃষি জমিতে ল্যান্ডমাইন থাকার খবর জানাজানি হওয়ার পর স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। সফলভাবে অপারেশন সম্পন্ন হওয়ায় এবং কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাত মাস অফিস না করেও চাকরিতে বহাল আওয়ামী লীগ নেতা
সাত মাস অফিস না করেও চাকরিতে বহাল আওয়ামী লীগ নেতা

পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘ সাত মাস অফিস না করেও চাকরিতে বহাল রয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম ওরফে ইমরান হাসান Read more

নিখোঁজের চারদিন পর অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের চারদিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

অফিসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ জেসমিন আক্তার (২৮)। নিখোঁজের চারদিন পর জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর এলাকার একটি স্টিল ব্রিজের নিচ Read more

বরিশালে হাটে পশু আছে, নেই ক্রেতা!
বরিশালে হাটে পশু আছে, নেই ক্রেতা!

ঈদ উল আযহার (কোরবানির) বাকি আর মাত্র দুইদিন। তবে এখনো বরিশালের গরুর হাটে বেচাকেনা জমে উঠেনি। ক্রেতা-বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের Read more

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে Read more

চুয়াডাঙ্গা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৫ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।বৃহস্পতিবার (৩১ Read more

বরগুনায় বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লাশ ফেলে পালালেন স্বামী
বরগুনায় বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লাশ ফেলে পালালেন স্বামী

বরগুনার পাথরঘাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপান করে মোছাঃ ময়না বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন