জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, তার সফল বাস্তবায়নে ধর্ম-বর্ণ ও ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপপক ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (২৭ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। বানীতে প্রধান উপদেষ্টা শারদীয় দুর্গাপূজায় দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।প্রধান উপদেষ্টা বলেন, ‘সব অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে-দুর্গাপূজা উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।’সরকার প্রধান বলেন, ‘বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে।’ড. ইউনূস বলেন, ‘সব ধর্ম-সম্প্রদায়ের মানুষের অপূর্ব মেলবন্ধনের অনন্য নিদর্শন বাংলাদেশ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাকে সমুন্নত রেখে এবারের দুর্গাপূজাও সারা দেশে নির্বিঘ্নে এবং যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে উদযাপিত হবে।’তিনি বলেন, ‘শান্তি, মৈত্রী ও সাম্য সব ধর্মের মূল উপজীব্য। মানুষের কল্যাণ সাধনই সব ধর্মের মূল শিক্ষা। তাই নিজ নিজ ধর্মের যথাযথ অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি করতে হবে।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আজ থেকে আমরা স্বাধীন’
‘আজ থেকে আমরা স্বাধীন’

মহান স্বাধীনতা দিবসের গৌরবময় ক্ষণে এক আবেগঘন বার্তায় দেশের মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।বৃহস্পতিবার Read more

নাঙ্গলকোটে ড্রেজারের দাপটে বসতবাড়ি হারাতে বসেছে অর্ধলক্ষাধিক মানুষ
নাঙ্গলকোটে ড্রেজারের দাপটে বসতবাড়ি হারাতে বসেছে অর্ধলক্ষাধিক মানুষ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ডাকাতিয়া নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ভয়াবহ নদীভাঙনের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যে বহু Read more

আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো: ডা. জাহিদ হোসেন
আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো: ডা. জাহিদ হোসেন

"বিএনপি জনগণের অধিকার রক্ষায় বিশ্বাসী, কখনো একদলীয় শাসনে বিশ্বাস করে না। বিএনপি মনে করে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি Read more

আবারও ৫০ ওভার খেলতে ব্যর্থ বাংলাদেশ
আবারও ৫০ ওভার খেলতে ব্যর্থ বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের ৩ ম্যাচের কোনো ম্যাচে পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। এনিয়ে বেশ আক্ষেপের সুরেই বাংলাদেশ Read more

বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির
বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির

নবজাতক কন্যাশিশুকে ডাক্তার দেখাতে গিয়ে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন তার মা মোসাদ্দেকা বেগম (২৪), নানা মৌলভী আজিজুল হক (৬৫) ও Read more

সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল
সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল

সামনে কঠিন সময় তেলের দাম বেড়ে যাবে। এমনই ঈঙ্গিত দিলেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন