দুদিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার উদ্দেশে দেশত্যাগ করেন তিনি। ১৩ বছরের মধ্যে এটি কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় প্রথম সরকারি সফর।পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। খবর জিও নিউজের।কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা-ইসলামাবাদের মধ্যে গত দুই দশকের শীতল সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ গত এপ্রিলেই ঢাকা সফর করেন। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় এবার ইসহাক দার আসছেন।তিনি দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ককে পুনরায় সক্রিয় করার পাশাপাশি ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগের বিষয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।ইসহাক দার মূলত ২৭–২৮ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়। পরে তার ঢাকায় আগমনের তারিখ পরিবর্তিত হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিন রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মূল বৈঠকটি হবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। ওই দিন দুই মন্ত্রী শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও এমওইউ সইয়ের কথা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তৌহিদ-দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় থাকবে। পররাষ্ট্র সচিবদের বৈঠকের ধারাবাহিকতায় এবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায় সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থে জোর দেবে বাংলাদেশ।তবে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগের সম্পর্ক যেখানে এসেছে, তা এগিয়ে নিতে হলে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা জরুরি।রবিবার বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার।কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ঢাকা সফরকালে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তারই অংশ হিসেবে দার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করতে যাবেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে দারের।২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদলের পর পাকিস্তান দ্বিপক্ষীয় যোগাযোগ সক্রিয় করতে নানা উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবেই আমনা বালোচের ঢাকা সফরের পর এবার আসছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।প্রসঙ্গত, ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ইসলামাবাদে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন।১০ বছরের ব্যবধানে ২০২২ সালের জুলাইয়ে হিনা রাব্বানির আবার ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকায় আসার সম্ভাবনা তৈরি হয়। তিনি তখন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হিনা ঢাকায় আসেননি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ। এ সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহে তার নির্ধারিত হোয়াইট হাউস সফরে Read more

চসিকে ‘ফেল’ করেও ফার্স্ট: তদবিরে প্রকৌশলী রুপকের পদোন্নতি
চসিকে ‘ফেল’ করেও ফার্স্ট: তদবিরে প্রকৌশলী রুপকের পদোন্নতি

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) নিয়োগ ও পদোন্নতির স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। সম্প্রতি প্রকাশিত এক অফিস আদেশে দেখা গেছে, মৌখিক Read more

আগেই শাপলা বাদ, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?
আগেই শাপলা বাদ, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?

নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টিসহ ১৪৪টি রাজনৈতিক দল আবেদন করেছিল। কিন্তু প্রাথমিকভাবে এসব দলের কোনটিই Read more

শান্ত-মুমিনুলের প্রতিরোধ, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
শান্ত-মুমিনুলের প্রতিরোধ, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

রবিবার (২০ এপ্রিল) সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান Read more

ময়মনসিংহে সরবরাহ থাকলেও স্বস্তি নেই মৌসুমী সবজির দাম নিয়ে
ময়মনসিংহে সরবরাহ থাকলেও স্বস্তি নেই মৌসুমী সবজির দাম নিয়ে

শীত মৌসুমে সবজির ভরা বাজার। ময়মনসিংহের বাজারগুলোতে এমন দৃশ্য থাকলেও এর সুফল পাচ্ছেন না ক্রেতারা।   পর্যাপ্ত সরবরাহের মধ্যেও গত এক Read more

একই স্কুল, এক ফলাফল: জিপিএ-৫ পেয়ে আলোচনায় জমজ ভাই
একই স্কুল, এক ফলাফল: জিপিএ-৫ পেয়ে আলোচনায় জমজ ভাই

এবারের এসএসসি পরীক্ষায় জমজ ভাই নাঈমুর রহমান রিয়াদ ও নাফিজুর রহমান রিশাদের কৃতিত্বে এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। তারা দুইজনই নাটোরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন