বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড রুপদন গ্রামের প্রয়াত শিক্ষক ক্ষিতীশ চন্দ্র মন্ডল এর বসত বাড়িসহ প্রাই ৩ শত শতাংশ জমি মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে একই বংশের প্রয়াত দেবেন্দ্রনাথ মন্ডলের ছেলে মনি মন্ডল ভোগ দখল করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২৬ এপ্রিল শনিবার ভুক্তভোগী ক্ষিতীশ চন্দ্র মন্ডলের স্ত্রী শোভারানী মন্ডল পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় শোভারানী মন্ডলের ভাসুরের ছেলে কলিংঙ্গ মন্ডল ও প্রতিবেশী ওহিদ মেলকার এবং কাকচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন ফুয়াদ সাথে ছিলেন।সংবাদ সম্মেলন লিখিত ও মৌখিক বক্তব্যে শোভারানী মন্ডল বলেন দীর্ঘ বছর যাবত রেকর্ডিং মালিকানা। বরগুনা জেলাধীন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপধন মৌজায় এস এ ১১৩১, ১১৩৩, ১১১৯, ১৯২৪, ১১২৭, ১১৩০, ১১২০, ১১২১, ১১৩২, ১১৩৪, ১১৪৫,১১৩৬, ১১৩৭, ১১৩৮,১১৩৯, ১১৪০, ১১৪২, ১১৪৩ খতিয়ানের ২৯.৮৭ একর জমি একই বংশের প্রয়াত দেবেন্দ্রনাথ মন্ডলের ছেলে মনি মন্ডল মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়া দখল করে আসছে। শোভা রাণী মন্ডল বলেন, আমি নারী মানুষ জমি ফিরে পাওয়ার জন্য ২০১২ সালে বরগুনা জজকোর্টে মামলা দায়ের করলে ২০১৭ সালে আদালত আমাদের পক্ষে রায় প্রদান করেন। আদালতের রায়ের পরেও মনি মন্ডলের হাত থেকে জমি উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করলে কাকচিড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নাসির উদ্দিন সিকদার, রায়হানপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম আজাদ (গদি কালাম) কাকচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন ফুয়াদ, সদস্য সচিব সেলিম পহলানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সার্ভেয়ার নিয়ে সালিশ করে রোয়েদাদ প্রদান করে জমি মেপে পিলার পুতে দিলেও আইন কানুন সালিশ মীমাংসার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মনি মন্ডল জোর করে জমি দখল করে আসছে। শোভারানী মন্ডল বলেন মনি মন্ডল আমাকে হত্যা করার জন্য বহুবার চেষ্টা করছে।তিনি বলেন ১ মার্চ ২৫ সন্ধ্যায় আমি বাড়ি ঢোকার সময় মনি মন্ডল বৈদ্যুতিক ডিভাইস দিয়ে শর্ট সার্কিট করে আমাকে হত্যা করার চেষ্টা করে। পরে আমার ডাক চিৎকারে এলাকাবাসী আমাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আমি ওইদিনই মনি মন্ডল ও তার স্ত্রী এবং তার ছেলের বিরুদ্ধে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করি যার নং ১৯।শোভারানী মন্ডল বলেন, আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি তিনি বলেন আমার জমি উদ্ধারসহ আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।  এব্যাপারে অভিযুক্ত মনিমন্ডলের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন সালিশ রোয়েদাদে আমার স্বাক্ষর থাকলেও কাগজ পত্র সংগ্রহ করার জন্য আমি একমাস সময় চেয়েছিলাম কিন্তু তারা আমাকে সময় না দিয়ে একতরফা রোয়েদাদ প্রদান করেছে। তিনি উল্টো শোভারানী মন্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন দীর্ঘ বছরের সীমানা পিলার উপড়ে ফেলার জন্য আমি শোভারানী মন্ডল গংদের বিরুদ্ধে মামলা করেছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা
ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা

লাগামহীন ডালের বাজার। মশুর, ছোলা, মুগসহ সব ধরণের দামেই উত্তাপ। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২০ টাকা। সবচেয়ে Read more

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র Read more

আকস্মিক বন্যায় তলিয়েছে যুক্তরাষ্ট, জরুরি অবস্থা জারি
আকস্মিক বন্যায় তলিয়েছে যুক্তরাষ্ট, জরুরি অবস্থা জারি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতে ভযাবহ বন্যা দেখা দিয়েছে। সোমবার (১৪ জুলাই) টানা বৃষ্টিতে প্লাবিত হয় Read more

‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’
‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’

জামায়াতে ইসলামী ‘পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

কাল শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
কাল শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক Read more

নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে সড়কে একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ায় এয়ারপোর্ট রোডের এক লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন