ফিলিস্তিনের পেলে হিসেবে পরিচিত জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। বুধবার (০৬ আগস্ট) গাজায় এই ঘটনা ঘটে। গাজায় অবস্থানরত চিকিৎসা সূত্র মারফত স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ খবরটি নিশ্চিত করেছে।ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ৪১ বছর বয়সী ওবেইদ মানবিক সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময়ই তাকে গুলি করা হয়।গাজায় চলমান বর্বর হামলার অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড ঘটেছে। টানা ২২ মাস ধরে সাধারণ মানুষের ওপর ইসরায়েলের হামলা চলছে।সুলেমান ওবেইদ ছিলেন ফিলিস্তিনের অন্যতম জনপ্রিয় ফুটবলার। তাকে ‘ফিলিস্তিনের পেলে’ নামে ডাকা হতো। পাঁচ সন্তানের বাবা ওবেইদ নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন গাজার ক্লাব শাবাব আল-শাতি (বিচ সার্ভিসেস ক্লাব) থেকে। পরে খেলেছেন পশ্চিম তীরের আল-আমারি ক্লাবে।২০১০ সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে ফিলিস্তিনের জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি। এরপর তিনি ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব ও ২০১৪ সালের বিশ্বকাপ বাছাইপর্বেও অংশ নেন।তবে সুলেমান ওবেইদই একমাত্র ক্রীড়াঙ্গনের হতাহত নন। শুধু গত মাসেই ইসরায়েলি বাহিনী ৩৯ জন ক্রীড়াবিদ, স্কাউট ও যুব সংগঠনের প্রতিনিধিকে হত্যা করেছে।গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৬০ জনেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও যুব সংগঠনের সদস্য প্রাণ হারিয়েছেন। ইতোমধ্যে গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ফকির, মিসকিনদের ছেলে-মেয়েরা বড় রাজনৈতিক দলের নেতা’
‘ফকির, মিসকিনদের ছেলে-মেয়েরা বড় রাজনৈতিক দলের নেতা’

রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য মেরুদণ্ডহীন হয়েছে। ফকির, মিসকিন, বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে বলে মন্তব্য করেছে Read more

ইরান যুদ্ধে অংশ নিতে বিশ্বনেতাদের আহ্বান নেতানিয়াহুর
ইরান যুদ্ধে অংশ নিতে বিশ্বনেতাদের আহ্বান নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধে বিশ্বনেতাদের সক্রিয় সমর্থন ও যোগদানের প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই যুদ্ধে বিশ্বনেতাদের Read more

আমাদের উত্তরা ফাউন্ডেশনের আয়োজনে জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত
আমাদের উত্তরা ফাউন্ডেশনের আয়োজনে জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন-এর উদ্যোগে সকল স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত Read more

লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলায় বিএনপি নেতার হামলায় আহত ৫
লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলায় বিএনপি নেতার হামলায় আহত ৫

লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলেন স্থানীয় যুবক মোঃ শরীফ উদ্দিন। ভিডিওটি ভাইরাল Read more

গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৪ জন নিহত
গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৪ জন নিহত

গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে নৌকাডুবে ১৪ জন মিসরীয় নাগরিক নিহত হয়েছেন। এরা সবাই নথিবিহীন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিসরের Read more

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ে একপাক্ষিক আচরণ করেছে নির্বাচন কমিশন। একটা দলের পক্ষে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন