রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক আসন্ন। ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বৃহস্পতিবার (৭ আগস্ট) সাংবাদিকদের জানিয়েছেন, এই বহুল আলোচিত বৈঠকটি আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে। ইতোমধ্যে একটি সম্ভাব্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে, তবে তা পরে প্রকাশ করা হবে বলে জানান তিনি।উশাকভ বলেন, ‘মার্কিন পক্ষের অনুরোধে উভয় দেশ নীতিগতভাবে বৈঠকে সম্মত হয়েছে এবং শিগগিরই এটি অনুষ্ঠিত হবে।’ পরে বৃহস্পতিবারই প্রেসিডেন্ট পুতিন বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাত-এর নাম উল্লেখ করেন এবং বলেন, ‘এটি উচ্চপর্যায়ের আলোচনার জন্য উপযুক্ত একটি স্থান।’ খবর আলজাজিরার।  এই বৈঠকের ঘোষণা এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সময়সীমা বেঁধে দিয়েছে। ওই সময়সীমার মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত না হলে মস্কোর ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন।এদিকে পুতিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে পুরোপুরি ‘বিরোধিতা’ করেন না। তবে তিনি যোগ করেন, ‘এ ধরনের বৈঠকের জন্য নির্দিষ্ট কিছু শর্ত তৈরি করতে হবে,’ এবং বর্তমানে সেই পরিবেশ এখনো প্রস্তুত নয়।এছাড়া, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ সম্প্রতি মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে তার পঞ্চমবারের মতো বৈঠক করেছেন। এই সময় ত্রি-দেশীয় সম্মেলনের (যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেন) সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। যদিও ক্রেমলিন এখন পর্যন্ত ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বৈঠকটি কোথায় ও কবে হবে—সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসা এখন সময়ের ব্যাপার মাত্র।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট
ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে আঘাত হানা ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সিভিল ডিফেন্স সংস্থা Read more

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উত্তাল বরিশাল
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উত্তাল বরিশাল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছেন বরিশাল নগরী।শনিবার (১২ এপ্রিল) Read more

‘স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’
‘স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’

পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। Read more

উঠানে ধান শুকানো নিয়ে দ্বন্দ্বে ভাইকে হত্যা
উঠানে ধান শুকানো নিয়ে দ্বন্দ্বে ভাইকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন সুজন ফকির। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কায়েমপুর Read more

সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) ভোরে সাতকানিয়া Read more

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)

আজ রোববার সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এছাড়া, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও রয়েছে।টপ অ্যান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন