টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম খানকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বদলির আদেশ জারি হলেও তিনি এখনো একই কর্মস্থলে বহাল থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলজিইডি সদর দপ্তরের এক অফিস আদেশে তাকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পদায়ন করা হয়েছিল। ওই আদেশে দ্রুত বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশও দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, তদবিরের মাধ্যমে তিনি বদলির আদেশ স্থগিত রেখে নাগরপুরেই থেকে গেছেন।স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার জানান, বিল অনুমোদন বা ফাইল ছাড় করতে নির্দিষ্ট পরিমাণ কমিশন দিতে হতো। তা না দিলে ফাইল আটকে রাখা বা নানা ধরনের হয়রানি করা হতো।এছাড়া কাজ সম্পূর্ণ না হলেও বিল উত্তোলনের সুযোগ করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এতে কয়েকটি প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি স্থানীয়দের।সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ সংবলিত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।তবে এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম খান কোনো মন্তব্য করতে রাজি হননি। এলজিইডি সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, বদলির আদেশের পরও একই কর্মস্থলে বহাল থাকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। তারা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামলার বিষয়ে মুখ খুললেন ডিপজল
মামলার বিষয়ে মুখ খুললেন ডিপজল

ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার এক আদালতে Read more

জকসুতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
জকসুতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

আগামী ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ উল্লেখ করে রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। Read more

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে যা বললেন ব্রাজিল কোচ
বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে যা বললেন ব্রাজিল কোচ

কার্লো আনচেলত্তির ৬৬তম জন্মদিনে বিশ্বকাপের টিকিট উপহার দিয়েছে ভিনিসিয়াস-রাফিনহারা। আনচেলত্তির অধীনে দ্বিতীয় ম্যাচেই দারুণ সাফল্য পেল ব্রাজিল। প্যারাগুয়েকে ১-০ গোলে Read more

কুবি ফার্মেসি বিভাগে শিক্ষক সংকটে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
কুবি ফার্মেসি বিভাগে শিক্ষক সংকটে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে চরম শিক্ষক সংকটের কারণে অনির্দিষ্টকাল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের একদফা দাবি হলো অতিদ্রুত বিভাগে Read more

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়ল
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়ল

সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া ক্ষমতা আরও ২ মাস বাড়িয়েছে সরকার। সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের Read more

‘আমরা খেলি বলেই বিসিবি টাকা পায়’
‘আমরা খেলি বলেই বিসিবি টাকা পায়’

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বলে জানিয়েছে বিসিবি। এরপর বিসিবির আয় নিয়ে একটি বক্তব্য দিয়েছেন জাতীয় দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন