রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কাতল মাছ। বিশাল এই কাতল মাছটির ওজন ২৮ কেজি, যা বিক্রি হয়েছে ৫৩ হাজার ২শত টাকায়। মাছটি বাজারে আনা মাত্রই দেখতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় লোকজন ও উৎসুক ক্রেতারা।শনিবার (০৩ মে) সকালে উপজেলার দৌতলদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে জামাল প্রামানিকসহ তার সহোযোগিরা জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে জেলে জামাল প্রামানিক উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন মমিন মন্ডলের মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে আসলে। উন্মুক্ত নিলামের মাধ্যমে মো. চান্দু মোল্লা ১ হাজার ৮শ টাকা প্রতি কেজি দরে ৫০ হাজার ৪শ টাকায় মাছটি কিনে নেয়।স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছটি ১ হাজার ৮শ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪শ টাকা দিয়ে কিনে নেই। পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৯শ টাকা প্রতি কেজি দরে মোট ৫৩ হাজার ২শ টাকায় বিক্রি করেছি।স্থানীয় জেলেরা জানান, বর্ষা শুরুর আগমুহূর্তে পদ্মা নদীতে বড় বড় মাছ প্রায় ধরা পড়ে। এ ধরনের বড় মাছ ধরা পড়লে বাজারে ব্যবসায়ীদের ভিড় জমে, তেমনি জেলেদের মুখেও হাসি ফোটে।উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম জানান, এ বছর নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলে ও মাছ ব্যাবসায়ীরা লাভবান হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

আগামী জুলাই মাসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশসেফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এই সিরিজের সূচি প্রকাশ Read more

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক
চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান Read more

ভিয়েতনামে ক্রুজ জাহাজ ডুবে অন্তত ৩৮ জনের প্রাণহানি
ভিয়েতনামে ক্রুজ জাহাজ ডুবে অন্তত ৩৮ জনের প্রাণহানি

ভিয়েতনামে আকস্মিক বজ্রঝড়ের কবলে পড়ে একটি ক্রুজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৮ জন প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত ১২ Read more

নাতির কাছে এখন গলা কাটা শহিদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্স
নাতির কাছে এখন গলা কাটা শহিদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্স

প্রজন্মের পর প্রজন্মকে তেভাগা থেকে ভাষা আন্দোলন ও পরবর্তী স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাসের গল্প জানাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সালডাঙ্গা গ্রামে Read more

আমার দায়িত্ব কে নেবে, অন্য ছেলে: আদালতে সানাই
আমার দায়িত্ব কে নেবে, অন্য ছেলে: আদালতে সানাই

শারীরিক-মানসিক নির্যাতন করে যৌতুক দাবির অভিযোগে আলোচিত মডেল সানাই মাহবুবের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বামী আবু সালেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন