ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস, সিএনজি অটোরিকশা, কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহত ব্যক্তিরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার বাগুন্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-তারাকান্দা সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাগুন্দা এলাকায় একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। একই সময়ে পাশ থেকে একটি কাভার্ডভ্যান ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজির তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ২০ জন।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকাজ চালিয়ে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনগুলোর বেশ ক্ষতি হয়েছে।তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘নিহত ব্যক্তিদের লাশ থানায় আনা হয়েছে। তাঁদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।’তিনি আরও জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বামীর সাথে ঝগড়া করে খুন্তি পুড়িয়ে মেয়েকে ছ্যাঁকা দিলেন সৎ মা!
স্বামীর সাথে ঝগড়া করে খুন্তি পুড়িয়ে মেয়েকে ছ্যাঁকা দিলেন সৎ মা!

ভোলার দৌলতখান উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার বিরোধকে কেন্দ্র করে রাফিয়া নামের ৪ বছর বয়সী এক শিশুর শরীরে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা Read more

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৭২ জন হাসপাতালে Read more

ফের ভারতে বাড়ছে করোনার সংক্রমণ
ফের ভারতে বাড়ছে করোনার সংক্রমণ

ভারতে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেলো কয়েক দিনে দেশটিতে এক হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এক প্রতিবেদনে Read more

মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে একটি অতিবিরল ঘড়ি উপহার দিয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। সম্প্রতি ভারত সফরে Read more

যশোরে মহাসড়কের দুই পাশ ‘ক্লিয়ার’ অভিযান
যশোরে মহাসড়কের দুই পাশ ‘ক্লিয়ার’ অভিযান

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে মহাসড়কের দুই পাশ 'ক্লিয়ার' অভিযান চালানো হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বারোবাজার হাইওয়ে থানার ওসির নেতৃত্বে অভিযানটি Read more

নোয়াখালীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন
নোয়াখালীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় পরিষদের আহবানে সারাদেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন