বরিশালের গৌরনদীতে আশোকাঠী ধামুরা খালে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর উম্মে বিথী নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকায় পালরদী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সংলগ্ন খাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি (বিথী) উপজেলার হরিসেনা গ্রামের রিপন সরদারের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ্ আলম শিকদারের মেয়ে এক সন্তানের জননী উম্মে বিথী পোড়কা ও হিজাব পরা অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে বাড়ির পাশে পালরদী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সংলগ্ন খালে গোসল করতে নেমে ডুবে যান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধারের জন্য খালে তল্লাশি চালানো হয়। আপ্রাণ চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলের কাছ থেকে প্রায় ১০০ গজ দূরত্বে খালের তলদেশ থেকে বিথীর মৃতদেহ উদ্ধার করে ডুবরিরা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হাস্যকর’ মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস আলম
‘হাস্যকর’ মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস আলম

যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় থাকাটা তাদের রুচিবোধের প্রকাশ করে বলে মন্তব্য করেছেন Read more

শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত
শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজার নামাজ পড়িয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। আজ Read more

পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে Read more

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

মসজিদে পড়তে আসা ১৭ বছরের এক কিশোরী প্রতিবন্দ্বীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমামের নাম আব্দুল করিম (৪২। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন