ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।আজ শনিবার (২০ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয়ে নতুন নির্মিত এক নম্বর ভবনের ওপরে স্থাপন করা জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। ওইদিন রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওসমান হাদির রুহের মাগফেরাতের জন্য ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে শুক্রবার (১৯ ডিসেম্বর) মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় তার লাশ দেশে আনা হয়।শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ
মিরপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

রাজধানীর মিরপুুরের দারুস সালামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাংবাদিক Read more

জানুয়ারির শুরুতে বাড়তে পারে শীতের তীব্রতা
জানুয়ারির শুরুতে বাড়তে পারে শীতের তীব্রতা

ডিসেম্বরের শেষে বাংলাদেশে শীতের তীব্রতা বেড়ে গেছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে Read more

ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী নিহত
ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী নিহত

‎চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নাছির (৪৫) নামে এক Read more

মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ঘনিষ্ঠ মিত্র ইলন Read more

বৈঠকের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব: আলী রীয়াজ
বৈঠকের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘এর আগে আমরা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা করেছিলাম। সেখানে কিছু কিছু Read more

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন
জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে।রবিবার (২২ জুন) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন