টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। এসময় কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ও বাড়ির জানালা ভাঙচুর করা হয়। হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা বলেন, ‘শনিবার মধ্যরাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এসময় ১০ থেকে ১৫ জনের মুখোশধারী একটি দল হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় বেশ কয়েকজন মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। প্রথমে তারা বাড়ির জেনারেটরের ভেতর থেকে অকটেন তেল বের করে এবং তারা সঙ্গে কিছু তেলও নিয়ে এসেছিল। পরে কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ভাঙচুর করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে মই দিয়ে তারা বাড়ির বাইরে বের হয়ে যায়। পরে তারা বাইরে থেকে বাড়িতে ইট নিক্ষেপ করে। এতে বাড়ির জানালা ভেঙে যায়।’ গাড়িচালক মো. লিটন বলেন, ‘গেট বন্ধ থাকায় ৩ জন মুখোশধারী মই দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে। তারা পেট্রোল ব্যবহার করে গাড়িগুলো পুড়িয়ে দিতে চেয়েছিল। বাইরে যারা ছিল তারা প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করে।’ টাঙ্গাইল সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে দোষীদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’ এ ঘটনায় দুপুর ১২টায় নিজ বাসভবনে বঙ্গবীর কাদের সিদ্দিকী সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতি নিয়ে দ্বিমুখী আচরণ নেতানিয়াহুর
যুদ্ধবিরতি নিয়ে দ্বিমুখী আচরণ নেতানিয়াহুর

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। প্রায় এক সপ্তাহ আগে কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি পরিকল্পনা Read more

সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩টি হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।  মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টার উপজেলার সাতপোয়া ইউনিয়নের Read more

পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই
পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই

পাকিস্তানের প্রখ্যাত সুফি সাধক ও ইসলামি চিন্তাবিদ শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই। রবিবার (১৪ ডিসেম্বর) লাহোরে তিনি ইন্তেকাল করেন। Read more

ফটিকছড়িতে টিসিবির নিম্নমানের চাল বিতরণের অভিযোগ
ফটিকছড়িতে টিসিবির নিম্নমানের চাল বিতরণের অভিযোগ

‎‎চট্টগ্রামের ফটিকছড়িতে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ভর্তুকিমূল্যের পণ্যে পঁচা, পোঁকাধরা, দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে।‎মঙ্গলবার ও বুধবার Read more

ঘুষ ছাড়া কাজে হাত দেন না বদলগাছীর ভূমি কর্মকর্তা রাসেল
ঘুষ ছাড়া কাজে হাত দেন না বদলগাছীর ভূমি কর্মকর্তা রাসেল

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর-মথুরাপুর-পাহাড়পুর ইউনিয়ন ভূমি অফিসে জমি সংক্রান্ত সেবা পেতে হলে দিতে হচ্ছে ঘুষ। অভিযোগ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন