চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় তৈরি ২শ বোতল চোলাই মদসহ মাদক কারবারে জড়িত ৩ জনকে আটক করা হয়।মঙ্গলবার (২৭) ভোর রাত আনুমানিক ১ টার সময় উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জলদাশ পাড়ায় এই অভিযান চালানো হয়।অভিযানে আটককৃতরা হলেন, কমল জলদাস (৪৫), পিতার নাম: মৃত ভাটিরাম জলদাস;  আশীষ জলদাস (২৫), পিতার নাম: হরিলাল জলদাস; বাবলু জলদাস (২০), পিতার নাম: মৃত তুফান জলদাস। সকলেই উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর জলদাস পাড়ার বাসিন্দা।এ সময় কমল জলদাসের বাড়ির পাশে বাগানের ভেতরে তাবুর ভেতর থেকে ৮৮ টি SPEED প্লাস্টিকের ২৫০ মিলি করে (৮৮×২৫০)=২২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ধৃত আসামী কমল জলদাসের দখল থেকে উদ্ধার করা হয়। মূল্য (২২×৬০০)=১৩,২০০/- টাকা। খ) গুরু প্লাস্টিক বোতল ৩৫ টি, বিভিন্ন কোম্পানীর বোতল ২৬ টি, মোট (৩৫+২৬)= ৬১ বোতল (৬১×২৫০)=১৫.২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ মূল্য (১৫.২৫×৬০০)= ৯,১৫০/- টাকা ধৃত আসামী আশীষ জলদাসের দখল থেকে উদ্ধার করা হয়। গ) GEAR প্লাস্টিক বোতলে ৪১ টি এবং Tiger প্লাস্টিক বোতলে ১০টি (৪১+১০)=৫১টি বোতল (৫১×২৫০)=২০.২৫ লিটারসহ সর্বমোট ২শ বোতল দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।মঙ্গলবার সকালে ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় আসামিদের আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সকালে তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, সতর্ক করল কারা কর্তৃপক্ষ
লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, সতর্ক করল কারা কর্তৃপক্ষ

লটারির মাধ্যমে বন্দিদের মুক্তি দেয়া হচ্ছে দাবি করে আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ বিষয়ে Read more

ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও টাকা দিচ্ছে কাশ্মীরিরা
ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও টাকা দিচ্ছে কাশ্মীরিরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের জম্মু ও কাশ্মীরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ। ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়ে কাশ্মীরের Read more

খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

বিশাল নিয়োগ আসছে প্রাথমিকে
বিশাল নিয়োগ আসছে প্রাথমিকে

প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রকাশ করা হবে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। Read more

চসিকের নথি ঘষামাজায় গায়েব ৪০ কোটি, দুদকের অভিযান
চসিকের নথি ঘষামাজায় গায়েব ৪০ কোটি, দুদকের অভিযান

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের পৌরকর নির্ধারণের নথিতে ভয়াবহ জালিয়াতির অভিযোগে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন