গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলের হাতে আটক ২১ জন স্প্যানিশ মানবাধিকার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রবিবার (০৫ অক্টোবর) স্পেনের রাজধানী মাদ্রিদের বিমান বন্দরের উদ্দেশ্যে যাওয়া একটি ফ্ল্যাইটে তাদের ফেরত পাঠানো হয়।ইউরো নিউজ প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ওই মানবাধিকার কর্মীরা মাদ্রিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ডজন খানেক পরিবারের সদস্য ও সমর্থক তাদের স্বাগত জানান। এসময় অপেক্ষা করা স্বজনরা তাদের প্রিয়জনদের জড়িয়ে ধরে উচ্ছ্বাস করতে দেখা গেছে।এরপর এক সংবাদ সম্মেলনে নৌবহরে থাকা স্প্যানিশ সাংবাদিক নেস্তর প্রিয়েতো অভিযোগ করেন, ইসরায়েলি কর্মকর্তারা আটক ব্যক্তিদের ওপর অস্ত্রের লেজার নিশানা তাক করে রাখতেন এবং তাদের ঘুমাতে না দেওয়ার কৌশল ব্যবহার করেন। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগগুলোকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের ৪১ টি জাহাজে অন্তত ৪৪টি দেশ থেকে ৪৫০ জনের বেশি মানবাধিকার কর্মী অংশগ্রহব করেছিলেন। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত অ্যাকটিভিস্ট, রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী এবং সাধারণ নাগরিক। সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ এর অন্যতম প্রধান মুখ। বাংলাদেশ থেকে শহিদুল আলম যোগ দিয়েছেন সুমুদ ফ্লোটিলায়, রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তারও।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে বিক্ষোভ, গ্রেপ্তার ৪২৫
যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে বিক্ষোভ, গ্রেপ্তার ৪২৫

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ Read more

সিরাজগঞ্জে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ২ দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষে মদিন মোল্লা (৬০) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো কমপক্ষে ১০ জন Read more

সামিউনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবারাদের
সামিউনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবারাদের

ছোট লক্ষ্যও কঠিন করে তুলেছিল টপ অর্ডার ব্যর্থতা। তবে নিচের সারির ব্যাটার সামিউন বশিরের দুর্দান্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে Read more

কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে, Read more

গত ২৪ ঘন্টায় সারাদেশে গ্রেফতার আরও ১১৩৭
গত ২৪ ঘন্টায় সারাদেশে গ্রেফতার আরও ১১৩৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৬৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার Read more

গাজায় একদিনে নিহত আরও ৭৯
গাজায় একদিনে নিহত আরও ৭৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এতে করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন