ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা দুই বিএনপি নেতার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন—সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার খানম এবং কেন্দ্রীয় তাঁতীদলের সহ-সভাপতি ইউনুস আলী।শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফা এ ঘোষণা দেন।রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, ৬৮ পাবনা-১ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর ও তথ্যগত ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার খানমের মনোনয়ন বাতিল করা হয়।এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী ইউনুস আলী দাখিলকৃত মনোনয়নে নিজেকে বিএনপির প্রার্থী দাবি করলেও দলীয় প্রধান কর্তৃক কোনো প্রত্যয়নপত্র দাখিল না করায় তার মনোনয়ন বাতিল করা হয়। তার মনোনয়নপত্রেও সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর ও তথ্যগত ত্রুটি রয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।সাঁথিয়া ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৯৩১ জন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার নাজিবুর রহমান (মোমেন) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গণি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।এছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদুল হক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। দাখিলকৃত মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকায় তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৫ বছর পর ইরাকে নামল প্রথম ইউরোপীয় বিমান
৩৫ বছর পর ইরাকে নামল প্রথম ইউরোপীয় বিমান

দীর্ঘ ৩৫ বছর পর ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় প্রথম কোনও বিমান অবতরণ করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গ্রিসের এজিয়ান এয়ারলাইন্সের Read more

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার (১২ মে) রাত পৌনে ১২ টায় তাকে গ্রেপ্তার Read more

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে সিআইএ’র উপপরিচালকের ছেলের মৃত্যু
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে সিআইএ’র উপপরিচালকের ছেলের মৃত্যু

গাজাযুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রের ওপর জমা ক্ষোভ থেকে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর উপপরিচালকের ছেলে মাইকেল Read more

দীর্ঘ গাড়ির সারি, তবু মহাসড়কে স্বস্তির ছোঁয়া
দীর্ঘ গাড়ির সারি, তবু মহাসড়কে স্বস্তির ছোঁয়া

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কে ঈদুল আজহার ছুটিকে ঘিরে বাড়তে শুরু করেছে যাত্রী ও যানবাহনের চাপ। দীর্ঘপথ পাড়ি Read more

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, যুবক কারাগারে
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, যুবক কারাগারে

কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাইজুল ইসলাম রিয়াদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) বিকালে Read more

টহলরত পুলিশের গাড়িতে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, গজারিয়ায় দুই পুলিশ আহত
টহলরত পুলিশের গাড়িতে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, গজারিয়ায় দুই পুলিশ আহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দুটি গাড়িতে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে হাইওয়ে পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন