বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের বড় টেংরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক গাজী (৩৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২ টার দিকে নিজ বাড়ির নির্মাণাধীন বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানা যায়, রফিক গাজী ওই এলাকার ইসহাক গাজীর সেজো ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং নিজের নতুন বসতবাড়ির নির্মাণকাজে নিজেই কাজ করছিলেন। কাজের একপর্যায়ে কাঠ ছাঁটার ইলেকট্রিক মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত মেশিনের তার নিচে চলে যায়। এতে পুরো মেশিনে বিদ্যুৎ প্রবাহিত হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাখাল বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।রফিক গাজী স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার এক সন্তানের বয়স সাত বছর, অপরজনের বয়স মাত্র এক বছর।স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, রফিক গাজী একজন পরিশ্রমী ও দায়িত্বশীল মানুষ ছিলেন। তিনি পেশায় রাজমিস্ত্রি হলেও পরিবারের আর্থিক অবস্থা স্বচ্ছল ছিল। নিজের পরিশ্রমে ধীরে ধীরে একটি সুন্দর বাড়ি গড়ে তোলার স্বপ্ন দেখছিলেন তিনি।রফিকের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা বলেন, ‘ভালো মানুষটি চলে গেলেন নিজের ঘর গড়ার স্বপ্ন শেষ না করেই।’পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভে উত্তাল ইরান, উচ্চ সতর্কতা জারি ইসরায়েলে
বিক্ষোভে উত্তাল ইরান, উচ্চ সতর্কতা জারি ইসরায়েলে

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের জেরে দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানায়, ইরানের Read more

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান
লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বাংলাদেশ সময় আজ রাত সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের Read more

মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ
মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুরাতন একটি কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ Read more

উল্লাপাড়ায় জামায়াতের নৌকা বাইচে সংঘর্ষ, আহত ১৭
উল্লাপাড়ায় জামায়াতের নৌকা বাইচে সংঘর্ষ, আহত ১৭

উল্লাপাড়ার সোনতলা সেতুর পাশে করতোয়া নদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নৌকা বাইচে দুটি পানসির বাইছালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

তৃতীয় দিনে সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী
তৃতীয় দিনে সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী

তৃতীয় দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে চারটি Read more

জাতিসংঘে ইরানের প্রতিনিধিকে আক্রমণ ইসরায়েলের
জাতিসংঘে ইরানের প্রতিনিধিকে আক্রমণ ইসরায়েলের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইসরাইলের প্রতিনিধি ড্যানি ড্যানন। খবর আল-জাজিরার।শুক্রবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন