ফ্রিজ আমাদের জীবনের সবচেয়ে দরকারি যন্ত্রগুলোর মধ্যে একটি। আমরা তাজা খাবার, সবজি, ফল এবং দুধপণ্য সংরক্ষণ করি। কিন্তু প্রায় সবাই ভুলভাবে ফ্রিজ ব্যবহার করে, যা বড় ধরনের বিপদের কারণ হতে পারে।ফ্রিজ বিস্ফোরণের এমন ঘটনা সংবাদেও উঠে। তাই জানব, কোন কোন ভুল আপনার ফ্রিজের জন্য বিপজ্জনক হতে পারে।ভুলভাবে ফ্রিজ ব্যবহার: নতুন ফ্রিজে সাধারণত ঝুঁকি কম থাকে। কিন্তু যদি আপনার ফ্রিজ ১০-১৫ বছরের বেশি পুরোনো হয়, তাহলে ভুল ব্যবহার বড় সমস্যার কারণ হতে পারে। ফ্রিজ ব্যবহার করার সময় কিছু সাধারণ ভুল এড়ালে আগুন লাগার সম্ভাবনা অনেক কমে যায়।পুরোনো ফ্রিজ: পুরোনো ফ্রিজ কম্প্রেশারের ওপর বেশি চাপ ফেলে। ২৪ ঘণ্টা চালু থাকলে এটি অতিরিক্ত গরম হয়ে যায়। কখনো কখনো এটি ফেটে বা পুড়ে যেতে পারে, যার ফলে বিস্ফোরণের ঝুঁকি থাকে।অতিরিক্ত খাবার রাখা: ফ্রিজে অতিরিক্ত খাবার রাখলে বাতাস ঠিকভাবে চলতে পারে না। ফলে ফ্রিজ গরম হয়ে যায় এবং জিনিসপত্র নষ্ট হয়। বেশি লোড ফ্রিজকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে, বিদ্যুতের বিল বাড়ায় এবং শর্টসার্কিটের ঝুঁকি বাড়ায়।নিম্নমানের সকেট ও প্লাগ ব্যবহার: কম মানের সকেট বা প্লাগ ব্যবহার করলে শর্টসার্কিট হতে পারে। ভোল্টেজ ওঠানামার সময় স্টেবিলাইজার ব্যবহার না করলে ফ্রিজের কম্প্রেশার অতিরিক্ত গরম হয়ে ফেটে যেতে পারে।কয়েলের যত্ন না নেওয়া: ফ্রিজের কুলিং গ্যাস যদি লিক করে যায়, স্পার্ক বা আগুনের সংস্পর্শে এটি বিস্ফোরিত হতে পারে। ভেজানো বা অন্যভাবে ক্ষতি করলে অপারেটিং সিস্টেমে সমস্যা হয় এবং দুর্ঘটনা ঘটতে পারে।অপরিষ্কার ফ্রিজ: ফ্রিজ সবসময় পরিষ্কার রাখা উচিত। প্রতি ছয় মাস অন্তর সার্ভিসিং করা ভালো। ফ্রিজের পেছনে পর্যাপ্ত জায়গা রাখতে হবে যাতে বায়ু চলাচল ঠিক থাকে। অপরিষ্কার ফ্রিজ দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।ভোল্টেজের ওঠানামা: পুরোনো ফ্রিজে ভোল্টেজ ওঠানামা হলে স্টেবিলাইজার ব্যবহার করুন। মানসম্মত প্লাগ এবং তার ব্যবহার করা গুরুত্বপূর্ণ।ফ্রিজ থেকে স্পার্ক বা অদ্ভুত গন্ধ: যদি ফ্রিজ থেকে স্পার্ক, অদ্ভুত গন্ধ, ধোঁয়া বা অস্বাভাবিক শব্দ আসে, সঙ্গে সঙ্গে একজন বৈদ্যুতিক মিস্ত্রিকে ডাকুন। এভাবে বড় দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
শেখ মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন। তিনি ও তার পিতা শেখ মুজিবুর রহমান দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) Read more

সুনামগঞ্জে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
সুনামগঞ্জে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

সুনামগঞ্জের সদর উপজেলা মোটর সাইকেলসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। শনিবার (২১ জুন) Read more

নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে ০৫ আগষ্টের পর বাড়ি থেকে পালিয়ে আত্নগোপনে থাকা এক সাবেক ছাত্রলীগ নেতা প্রবাসী ভাইকে দেখতে বাড়িতে আসলে কুপিয়ে হত্যা Read more

সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম
সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম

জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে চারটি গ্রাম। চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামে এ তাণ্ডব Read more

মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন

মার্কিন রিপাবলিকান রাজনীতির প্রভাবশালী নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন