বাংলাদেশ নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এখন স্পষ্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার প্রস্তুত। আর নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার শুধু সহযোগিতা করবে।‎সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা। আমরা সেটাই করে যাচ্ছি। ঢাকার সাথে চরফ্যাশনের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ। এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন টার্মিনাল ভবন বাংলাদেশের কোথাও আমার চোখে পড়েনি। এ টার্মিনালটি আপনাদের, এটাকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের। এদেশের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল ইস্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে, এই প্যাডেল ইস্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে। তবে সপ্তাহে একদিন ঢাকা-ভোলা নৌপথে চলবে।’‎এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন ও সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।‎পরে বিকেল ৪ টার দিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পল্টুনের উদ্বোধন করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার Read more

কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স-যোদ্ধা নিহত
কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স-যোদ্ধা নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আলফু মিয়া (৬৫) নামে চাঁদপুরের হাজীগঞ্জের এক রেমিট্যান্স-যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা Read more

নেত্রকোনায় আগুনে পুড়ল হরিজন পল্লীর ঘর, নিঃস্ব দুই পরিবার
নেত্রকোনায় আগুনে পুড়ল হরিজন পল্লীর ঘর, নিঃস্ব দুই পরিবার

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে হরিজন পল্লীর দুই ঘর পুড়ে ছাই। অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। তবে Read more

নিষেধাজ্ঞার মুখে রাজশাহীর সাবেক এমপি ওমর ফারুক ও তার স্ত্রী
নিষেধাজ্ঞার মুখে রাজশাহীর সাবেক এমপি ওমর ফারুক ও তার স্ত্রী

রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে এক চাঞ্চল্যকর দুর্নীতির অনুসন্ধান। সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক Read more

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানা পাঁচবাগ চৌকা গোল চত্বর এলাকায় এই Read more

চৌহালীর সাবেক এমপি মমিন মন্ডলের অবৈধ সম্পদের খোঁজে দুদক
চৌহালীর সাবেক এমপি মমিন মন্ডলের অবৈধ সম্পদের খোঁজে দুদক

সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল (৪৫) ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন