গত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এখন জলমগ্ন। শহরের প্রধান সড়কগুলোসহ বিভিন্ন এলাকার অলিগলিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে সাতসকালেও যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।  মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার, মৌচাকের কিছু এলাকায়  হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে। হাতিরঝিলের কিছু এলাকাতেও পানি জমে আছে। সড়কে জমে থাকা পানির কারণে অনেক এলাকাতে যানজটও তৈরি হয়েছে।  আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতিকে দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল রাতে জানানো হয়েছে এরমধ্যে একটি ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে। অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত
পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত

জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার ঘটনার তদন্তে ‘সীমান্তের বাইরের সংযোগ’ প্রকাশ পাওয়ায় ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী Read more

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও Read more

সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। শিক্ষার্থীদের নিবৃত করতে বিপুল Read more

নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে, অভিযোগ রাশেদের
নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে, অভিযোগ রাশেদের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনো সম্পূর্ণ সুস্থ নয় তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির Read more

হামলার আশঙ্কায় বাঙ্কার প্রস্তুতে ব্যস্ত ভারতীয় গ্রামবাসী
হামলার আশঙ্কায় বাঙ্কার প্রস্তুতে ব্যস্ত ভারতীয় গ্রামবাসী

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ক্রমেই উত্তেজনা বাড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে। ইতোমধ্যেই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে বেশ কিছু প্রতিরক্ষামূলক Read more

ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ওই অঞ্চলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন