বর্তমান সংবিধানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে কবি, চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, ৭২-এর সংবিধান বাতিল করে এমন একটি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে, যা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সহায়ক হবে।বুধবার (৩০ এপ্রিল) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ‘কারিগর’ আয়োজিত “শিক্ষা ও সাংস্কৃতিক চেতনায় নতুন গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা: রাষ্ট্র ও সমাজের ভূমিকা” শীর্ষক একক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।তিনি বলেন, “আওয়ামী লীগ এখনো ৭২-এর সংবিধানের গোঁড়ামিতে আটকে আছে। এই সংবিধানের ভেতর দিয়েই ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা টিকে আছে। তাই এই রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।”ফরহাদ মজহার আরও বলেন, “বাঙালি জাতিবাদ এখন দুর্বল হলেও ইসলামী জাতিবাদ মাথাচাড়া দিচ্ছে। যারা মনে করে, মুসলিম ছাড়া সবাই শত্রু—তারা দেশকে আরেকটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই বিভাজন এখনই বন্ধ করতে হবে। আমি ইসলামকে যেমন বিশ্বাস করি, তেমনি বাংলা ভাষা ও সংস্কৃতিও আমার পরিচয়ের অংশ। কেউ আমাকে এই দুটি থেকে আলাদা করতে পারবে না।”তিনি বলেন, “৭১ নিয়ে কোনো দেনদরবার চলবে না। এটা আমাদের ইতিহাসের অংশ। যারা ৭১-এর ইতিহাস মুছে ফেলতে চায়, তারা ভয়ংকর ভুল করছে।”২৪-এর আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আংশিক বিজয় অর্জন করলেও সেই বিজয়কেই পুরনো ফ্যাসিস্ট সংবিধানে ঢুকিয়ে আবার পরাজয়ের পথ তৈরি করেছি। নতুন সরকার গঠন করেও আমরা সেই পুরনো কাঠামো ভাঙতে পারিনি।”ড. ইউনুসকে উদ্দেশ করে তিনি বলেন, “নতুন ঘোষণার প্রতিশ্রুতি দিয়ে তা না দেওয়া সঠিক হয়নি। দেরি হওয়ার আগেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।”অনুষ্ঠানে ফরহাদ মজহার শিক্ষা ও সংস্কৃতিকে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, “বিভেদ ও ষড়যন্ত্র বন্ধ করে সবাইকে নিয়ে নতুন পথ নির্মাণ করতে হবে, না হলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে।”বক্তৃতা শেষে উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশপ্রেমী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে পরিবেশিত হয় প্রাণ ও প্রকৃতি বিষয়ক যুদ্ধবিরোধী সংগীত।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি সহ সম্প্রতি রাজধানী ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাসহ আইন-শৃঙ্খলার অবনতি এবং ধামইরহাট উপজেলায় Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক সন্ত্রাসীকে Read more

হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল
হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার Read more

শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি
শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি

শোক আর বেদনায় স্তব্ধ শহীদ শরীফ ওসমান হাদির নিজ জন্মস্থান। শুধু গ্রামের বাড়ি নয়, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটিসহ গোটা Read more

নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন
নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন

নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম হাবিবুর রহমান হাবিব । মৃত্যুকালে তার বয়স হয়েছিল নয় Read more

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। সোমবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন