যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দুই পুত্রবধূসহ দেশে ফিরতে পারেন। তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনার চেষ্টা চলছে। এজন্য তাঁর পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা না হলে বিজনেস ক্লাসে বিমানে ফিরবেন তিনি।খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান, রবিবার ও সোমবার ধরে পরিকল্পনার প্রস্তুতি চলছে, তবে এখনো এয়ার অ্যাম্বুল্যান্স চূড়ান্ত হয়নি।উল্লেখ্য, ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে তিনি যুক্তরাজ্যে যান এবং লন্ডন ক্লিনিকে ভর্তি হন। বর্তমানে তিনি লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে চিকিৎসাধীন। বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, খালেদা জিয়াকে দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তবে চিকিৎসা অব্যাহত রাখতে হবে।তিনি জানান, ফেরার সময় তাঁর সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। তবে তিন নাতনির মধ্যে কারা কারা আসছেন, তা এখনো নিশ্চিত নয়।খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা দেশে আসা-যাওয়ার মধ্যে থাকলেও দীর্ঘদিন পর দেশে আসছেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা। তারেক রহমানের সঙ্গে তিনিও এক এগারো সরকারের সময় লন্ডন চলে যান।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মথ ডালকে মুগ হিসেবে বিক্রি, স্বাস্থ্যগত ঝুঁকি
মথ ডালকে মুগ হিসেবে বিক্রি, স্বাস্থ্যগত ঝুঁকি

‘মথ’ ডালের সঙ্গে হলুদ রঙ মিশিয়ে ‘মুগ’ নামে বিপণন লক্ষ্য করা গেছে। রঙটি ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং উক্ত রঙে Read more

সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন
সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন

ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।রোববার (৩ Read more

নাইক্ষ্যংছড়িতে পাহাড় গিলে খাচ্ছে ৮টি অবৈধ ইটভাটা
নাইক্ষ্যংছড়িতে পাহাড় গিলে খাচ্ছে ৮টি অবৈধ ইটভাটা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কার্যক্রম চালাচ্ছে ৮টিরও বেশি অবৈধ ইটভাটা, যার অধিকাংশেরই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। উপজেলার ঘুমধুম ইউনিয়নেই রয়েছে অন্তত ৭টি Read more

আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে: শামা ওবায়েদ
আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আশা প্রকাশ করেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। Read more

জীবননগরে আঙুর চাষে সফলতার গল্প গড়ছেন দুই ভাই
জীবননগরে আঙুর চাষে সফলতার গল্প গড়ছেন দুই ভাই

দেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে আঙুর চাষ শুরু হয়েছে। আমদানি নির্ভর এ ফলের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে চুয়াডাঙ্গার জীবননগরে। এর আগে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন