পটুয়াখালীর গলাচিপায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া তেরো বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাহাদুর হাওলাদার (২৯) নামে এক মোটরসাইকেলচালকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।সোমবার (১৬ জুন) রাত আনুমানিক ৩টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া এলাকার সোমবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে বুধবার (১৮ জুন) ভুক্তভোগী ছাত্রীর মামা গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।মামলার বিবরণ ও পরিবার সূত্রে জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের ওই শিক্ষার্থীর জন্মের পরপরই তার বাবা নিরুদ্দেশ হন। এরপর থেকে মেয়েটি মামাবাড়িতে বসবাস করছে। বাবা না থাকায় সে সমাজে অসহায় অবস্থানে ছিল। এই সুযোগে একই এলাকার অভিযুক্ত বাহাদুর হাওলাদার দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে নানা প্রলোভন দেখাতে থাকেন। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।স্বজন ও ভুক্তভোগীর দাবি, বিয়ের মিথ্যা আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায় বাহাদুর। সর্বশেষ, সোমবার রাতে ছাত্রীটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে, আগে থেকে ওঁৎ পেতে থাকা বাহাদুর তাকে জোর করে পাশের সোমবাড়িয়া বাজারের একটি টেইলারিং দোকানের পেছনের কক্ষে নিয়ে ধর্ষণ করে। ওই দোকানটি বাহাদুরের বড় ভাই বাদশার বলে জানা গেছে। এক পর্যায়ে ধস্তাধস্তি ও মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।ঘটনার বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। পাশাপাশি, শিক্ষার্থীকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’এদিকে ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাকার বিনিময়ে রোহিঙ্গাদের সীমান্ত পার করে দিচ্ছে আরাকান আর্মি!
টাকার বিনিময়ে রোহিঙ্গাদের সীমান্ত পার করে দিচ্ছে আরাকান আর্মি!

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত, সামরিক অভিযানের ভয়াবহতা এবং আরাকান আর্মির নির্যাতনের মুখে গত দেড় বছরে আরও Read more

স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বলেছেন, 'স্বাস্থ্য খাতে চলমান সকল অনিয়ম অবিলম্বে দূর করা হবে। কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।'শনিবার Read more

বরিশালে সাইবার ট্রাইব্যুনালের মামলায় নারী কারাগারে
বরিশালে সাইবার ট্রাইব্যুনালের মামলায় নারী কারাগারে

বরিশালে সাইবার মানহানির অভিযোগে দায়ের করা মামলার পর পিরোজপুর থেকে এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মামলাটি করেছেন Read more

বাকৃবিতে ভর্তি শুরু ২৬ মে
বাকৃবিতে ভর্তি শুরু ২৬ মে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৬ মে শুরু হবে। তিন দিনব্যাপী Read more

তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা ত্রিপুরা সরকারের
তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা ত্রিপুরা সরকারের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা পানীয় জলের বিকল্প উৎস হিসেবে বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক Read more

দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত
দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। চলতি অর্থবছরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন