ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে দাউ দাউ করে জ্বলছে আগুন। যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান। আর এই দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে বলে সতর্কতা দিয়েছেন এ দখলদার কর্মকর্তা।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল শহরটিতেও পৌঁছাতে পারে। তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।বুধবার জেরুজালেমের কাছে মহাসড়কের উপরে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়। দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে ছুটে গেলে সুবিধা করতে পারেনি। যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালেও জায়গা সংকট। সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) উদ্ধার সংস্থা জানায়, কয়েক বছরের মধ্যে ভয়াবহ দাবানলের ঝুঁকিতে শত শত বেসামরিক নাগরিক রয়েছেন।এমডিএ জানায়, তারা প্রায় ২৩ জনকে চিকিৎসা প্রদান করেছে। যাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং পুড়ে যাওয়ার কারণে ভুগছেন। তাদের মধ্যে দুজন গর্ভবতী নারী এবং এক বছরের কম বয়সী দুটি শিশু রয়েছে।এতে বলা হয়েছে যে সতর্কতার স্তর সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।মোদিইন শহরের কাছাকাছি থেকে পাহাড়ের ধারে আগুন জ্বলতে থাকা অবস্থায় স্থানীয় বাসিন্দা ৪০ বছর বয়সী যুবাল আহারোনি জানান, এটা খুবই দুঃখজনক। কারণ, আমরা আবহাওয়া জানতাম, আমরা জানতাম যে এটি ঘটবে। তবুও আমাদের মনে হয়, প্রচুর পরিমাণে পানি ফেলতে পারে এমন বড় বিমানগুলো যথেষ্ট প্রস্তুত ছিল না।নেতানিয়াহু সতর্ক করে বলেন, পশ্চিমা বাতাস আগুনকে সহজেই [জেরুজালেমের] উপকণ্ঠে ঠেলে দিতে পারে। এমনকি শহরের দিকেও।তিনি আরও বলেন, আমাদের যতটা সম্ভব দমকল বাহিনী নিয়ে আসতে হবে। বর্তমান অগ্নিনির্বাপণ লাইনের বাইরেও আগুন নেভানোর ব্যবস্থা করতে হবে। আমরা এখন কেবল স্থানীয় জরুরি অবস্থার মধ্যে নেই। এখন অগ্রাধিকার জেরুজালেমকে রক্ষা করা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ‘গুগল পে’
অবশেষে বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ‘গুগল পে’

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা—গুগল ওয়ালেট, যা ‘গুগল পে’ নামে পরিচিত। এর মাধ্যমে নতুন যুগের নিরবচ্ছিন্ন Read more

চকরিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আড়াই লাখ টাকা লুট
চকরিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আড়াই লাখ টাকা লুট

কক্সবাজারের চকরিয়ায় নিজের বসতবাড়িতে ঢুকে আব্দুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে ঘর থেকে লুট করে Read more

এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত।বুধবার (৩০ Read more

দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় Read more

শাপলা প্রতীক আইনগতভাবে এনসিপির প্রাপ্য: সারজিস আলম
শাপলা প্রতীক আইনগতভাবে এনসিপির প্রাপ্য: সারজিস আলম

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আইনগতভাবে শাপলা প্রতীক এনসিপির প্রাপ্য। তবে এ প্রতীক আদায়ে Read more

রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার
রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার

স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই সিনেমার সঙ্গে জড়িত কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা 'ওরা ১১ জন'র প্রযোজক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন