২০১৯ সালের ২১ এপ্রিল পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন। ছয় বছরের পথচলার পর এবার সেই সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ইতি টানলেন কনা।আজ (২৫ জুন) রাতে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তায় বিচ্ছেদের খবর জানান তিনি। এই গায়িকা লিখেছেন, “জন্ম, মৃত্যু, বিয়ে-সবই আল্লাহর ইচ্ছা। তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়।” তারপরেই ভারাক্রান্ত হৃদয়ে জানান, গত ১৬ জুন ২০২৫ তারিখে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। কনার ভাষায়, “এটি আমাদের দুজনের জন্যই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে, বোঝাপড়ার মাধ্যমেই এই পথ বেছে নিয়েছি। আমরা একে অপরের সম্মান অক্ষুণ্ণ রেখে, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই।”দীর্ঘ সাত বছরের প্রেম করে বিয়ে করেছিলেন গহীন ও কনার। মাঝেমধ্যে দুজনের সম্পর্ক নিয়ে জল্পনাকল্পনা চললেও দুজনের কেউই মুখ ফুটে কিছু বলেননি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডন ব্রিজের সামনে ফুরফুরে অপু বিশ্বাস
লন্ডন ব্রিজের সামনে ফুরফুরে অপু বিশ্বাস

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয় দক্ষতা, রুপ লাবন্য দিয়ে আগেই দর্শকদের মনজয় করেছেন তিনি। এ চিত্রনায়িকাকে ভক্তরা ভালোবেসে Read more

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে তুলে নিয়ে মারধর
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে তুলে নিয়ে মারধর

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ফিল্মি কায়দায় এক যুবদল নেতাকে নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে হাত-পা Read more

ফাঁস হওয়া অডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ: আইন উপদেষ্টা
ফাঁস হওয়া অডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ: আইন উপদেষ্টা

শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায়, গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের Read more

ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া ‘বেআইনি’ হয়েছে, কলকাতা হাইকোর্টের রায়
ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া ‘বেআইনি’ হয়েছে, কলকাতা হাইকোর্টের রায়

যে গর্ভবতী ভারতীয় নারী 'অবৈধ বাংলাদেশি' সন্দেহে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের জেলে বন্দি রয়েছেন, তাকে আটক করা এবং বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে Read more

হিরো আলমের স্ত্রী ও ম্যাক্স অভিকে গণধোলাই, পুলিশে দিল এলাকাবাসী
হিরো আলমের স্ত্রী ও ম্যাক্স অভিকে গণধোলাই, পুলিশে দিল এলাকাবাসী

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ব্যক্তিগত জীবন। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন