ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্ধারিত বাসস্ট্যান্ড কার্যকর না থাকায় মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা। এতে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।সরেজমিনে দেখা গেছে, যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্থান ও যাত্রী ছাউনি থাকলেও অধিকাংশ বাস ও যানবাহন সেখানে থামছে না। বরং ভালুকার জিরো পয়েন্টকেই অঘোষিত স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে গফরগাঁও থেকে আসা যানবাহন মহাসড়কে উঠতে বাধাগ্রস্ত হচ্ছে, আর ঢাকাগামী বাসগুলো পড়ছে দীর্ঘ যানজটে।একই চিত্র মহাসড়কের বিপরীত পাশে ময়মনসিংহগামী সড়কেও। ভালুকা বাজারমুখী ও অন্যান্য যানবাহন একই রুট ব্যবহার করায় সেখানে নিয়মিত জট লেগেই থাকে। এর সঙ্গে যুক্ত হয়েছে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের একই স্থানে মালামাল ওঠানামা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।স্থানীয় বাসচালক আবু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে ভালুকা বাসস্ট্যান্ডে গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় মহাসড়কের পাশেই যাত্রী ওঠানামা করাতে হচ্ছে। দূরপাল্লার ট্রাকচালকদের জন্যও বিকল্প কোনো পার্কিং বা বিশ্রামস্থল নেই।যাত্রী হাবিব আহম্মেদ জানান, ভালুকা থেকে ময়মনসিংহগামী যাত্রীদের মহাসড়কে দাঁড়িয়ে বাসে উঠতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিয়মিত যাতায়াতকারী চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন, দ্রুত একটি কার্যকর বাসস্ট্যান্ড নির্মাণ ও এর ব্যবহার নিশ্চিত করা জরুরি।এদিকে ভালুকার পূর্ব অংশে যাত্রী ছাউনি থাকলেও সেখানে বাস না থামায় যাত্রীরা সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।ভালুকা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান পাঠান জগলু বলেন, যানজটের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে আইন প্রয়োগে শৈথিল্য, মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত অটোরিকশা ও সিএনজির চলাচল।তিনি আরও বলেন, অধিকাংশ ট্রাক, লরি ও পিকআপের নিজস্ব গ্যারেজ না থাকায় সেগুলো সড়কেই দাঁড়িয়ে থাকে। এ সমস্যার সমাধানে মাল্টিস্টোরিড পার্কিং ব্যবস্থা গড়ে তোলা, নির্ধারিত বাস বে চালু করা এবং বাসস্ট্যান্ডকে কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করা জরুরি।এ বিষয়ে ভালুকা ট্রাফিক জোনের টিআই পলাশ সাহা বলেন, নির্দিষ্ট স্থানে বাস থামাতে আমরা নিয়মিত চেষ্টা করছি। আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং বাসস্ট্যান্ডে নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।স্থানীয়দের মতে, প্রশাসনের কঠোর নজরদারি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নির্ধারিত বাসস্ট্যান্ড ব্যবহারে বাধ্যবাধকতা নিশ্চিত করা না হলে ভালুকার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান মিলবে না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম
সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট ছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক Read more

বাউফলে ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষকরা হতাশ
বাউফলে ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষকরা হতাশ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলাচরের কৃষক মিল্টন গাজী (৪২)। তার নিজের কোন জমি নাই। প্রতি বছর অন্যের জমি নিয়ে Read more

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন পা‌কিস্তানের
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন পা‌কিস্তানের

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সরকার ও জনগণ‌কে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পা‌কিস্তা‌ন।  স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ বৃহস্প‌তিবার (২৬ Read more

রাজধানীতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর ভাটারায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে রাকিব হাসান (২৪) নামে এক যুবককে লাঠিপেটা করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

ইউক্রেনের রাতভর হামলায় রাশিয়ায় নিহত ৩
ইউক্রেনের রাতভর হামলায় রাশিয়ায় নিহত ৩

রাশিয়ার পশ্চিমাঞ্চলে রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও এ হামলায় আরও ২ জন নিহত হয়েছেন বলে জানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন