গাজীপুরের কালিয়াকৈরে জনসম্মুখে ধূমপান করার অপরাধে সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এ ঘটনা ঘটে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।জানা যায়, গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈর দুই জায়গায় দায়িত্ব পালন করে আসছেন সাব-রেজিস্ট্রার কর্মকর্তা ওসমান গনি। ঘটনার দিন তিনি কালিয়াকৈর অফিসে দায়িত্ব পালনকালে অফিস কক্ষ থেকে বের হয়ে পশ্চিম পাশে কয়েকজনের সঙ্গে ধূমপান করছিলেন।এ সময় সেবা নিতে আসা একাধিক ব্যক্তি সাব-রেজিস্ট্রার কর্মকর্তার এমন আচরণে অসন্তুষ্ট হয়ে সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজকে বিষয়টি জানান। তিনি সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে ধূমপানরতদের হাতেনাতে আটক করেন।পরে কাপাসিয়া সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ পাঁচজনকে ৯০০ টাকা জরিমানা করা হয়। তবে সাব-রেজিস্ট্রার ওসমান গনিকে সতর্ক করা হয়। ঘটনা জানাজানির ভয়ে তিনি অফিস কার্যক্রম বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করেন। একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দিল আফরোজ বলেন, “প্রকাশ্যে ধূমপান করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ জানান, “সাব-রেজিস্ট্রারকে জরিমানা করা হয়নি, তবে তাকে সতর্ক করা হয়েছে। অন্যদের ধূমপান করায় জরিমানা করা হয়েছে।”এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে সঞ্চালন পাইপ ফেটে ১৪ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
টাঙ্গাইলে সঞ্চালন পাইপ ফেটে ১৪ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। এতে প্রায় ১৪ হাজার গ্রাহক ও  Read more

পহেলা বৈশাখ নতুন উদ্যমে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায়: জিএম কাদের
পহেলা বৈশাখ নতুন উদ্যমে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায়: জিএম কাদের

সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীর প্রতি অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন Read more

নড়াইল ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নড়াইল ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে Read more

ভারতের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় নিহত ১৪, আহত ২৩
ভারতের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় নিহত ১৪, আহত ২৩

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় অন্ততপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। তাদের মধ্যে Read more

দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম
দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। গতকাল রবিবার (২৯ মার্চ) এক Read more

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার(১১ এপ্রিল) উপজেলার চৌরখুলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন