ইসরায়েলের ওপর নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। এরপর দেশটির নিয়ন্ত্রণাধীন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। হামলাটি গাজায় ইসরায়েলের চলমান বর্বর হামলার প্রতিক্রিয়ায় করা হয়েছে।ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়, রামলা, বে’র ইয়াকোভ, লড, রেহোভত, মোদিইন ও লাচিশ এবং পশ্চিম তীরের কিছু স্থানে সাইরেন বাজানো হয়। কেন্দ্রীয় অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, এগুলো সম্ভবত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আটকানোর প্রচেষ্টার ফল।এই হামলার কারণে বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হামলায় সরাসরি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বহু বসতি স্থাপনকারী আতঙ্কে বোম-শেল্টারে আশ্রয় নিয়েছেন। পরে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে যে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আটকাতে সক্ষম হয়েছে।ইয়েমেনি বাহিনী জানায়, তারা গাজায় ইসরায়েলের ভূমি ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাবে। এ ছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে সংবেদনশীল লক্ষ্যগুলোতে আঘাত করা হয়েছে।ইসরায়েলের চলমান হামলায় গাজার ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সূত্র : প্রেস টিভিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৬ বছর পর বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত বিএনপির
১৬ বছর পর বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত বিএনপির

গত বছর ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের দলীয় কর্মসূচি পালন করছে। এবার দীর্ঘ Read more

থাইল্যান্ড থেকে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার
থাইল্যান্ড থেকে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

থাইল্যান্ড থেকে মোট ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৭৮ Read more

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, এই দেশের Read more

সারাদিন ঘুরিয়ে রাতে শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা, সৎ বাবা আটক
সারাদিন ঘুরিয়ে রাতে শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা, সৎ বাবা আটক

বাইসাইকেলে সারা দিন ঘুরিয়ে বেড়ানোর পর রাতে পুকুরে ফেলে দেয় সৎ বাবা। এ সময় এক পথচারী শিশুটির চিৎকার শুনে পুকুর Read more

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১
নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও একজনের আহত হওয়ার খবর Read more

বাড়িভাড়া ভাতা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
বাড়িভাড়া ভাতা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা আগামী ১ নভেম্বর থেকে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন