শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কের রাংটিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, তিনজন মাদরাসা শিক্ষার্থী রাংটিয়া মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস এসে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২)। আহত ফয়জুল আলিমকে (১১) শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী
ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সাগরে থাকা ইরানের তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির অর্থমন্ত্রী Read more

হার্টের রিংয়ের দাম কমালো সরকার
হার্টের রিংয়ের দাম কমালো সরকার

হার্টের স্টেন্টের (রিং) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিংয়ের দাম একেকটি ৩ থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে স্বাস্থ্য ও Read more

নান্দাইলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নান্দাইলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার- মোটরসাইকেল সংঘর্ষে রতন মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার Read more

কুমিরের আক্রমণের শিকার জেলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার
কুমিরের আক্রমণের শিকার জেলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মণ্ডলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার করেছে গ্রামবাসী।খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী Read more

বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি
বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে একটি চায়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন