আসন কমানোর যে প্রস্তাব নির্বাচন কমিশন করেছেন, তা যদি বাতিল না করে, তাহলে আমরা মোংলা বন্দরকে অচল করে দিবো। মোংলার সঙ্গে সরকারের সকল যোগাযোগ বন্ধ করে দিবো। আন্দোলনের মাধ্যমে আমরা বাগেরহাটের চারটি আসন ফিরিয়ে আনবো। এটা আমাদের বাঁচা-মরার লড়াই। প্রয়োজনে আমরা জীবন দিবো, তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবো না।শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় বিএনপি মোংলা উপজেলা শাখা ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক (বাগেরহাট-৪) সংসদীয় আসন বিলুপ্তি করা এবং মোংলা-রামপাল পৃথক করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় এসব কথা বলেন বক্তারা।বক্তারা আরও বলেন, জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে আসন সংখ্যা হ্রাস নয়, বরং যথাযথ প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করাই হওয়া উচিত। তিনটি আসন মানা হবে না, চারটি আসন বহাল থাকুক, এটাই মোংলা উপজেলার প্রত্যেক নাগরিকের দাবি।তারা এ সিদ্ধান্তকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিহিত করে বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে বাগেরহাট জেলার জনগণকে রাজনীতির মূলধারা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। আমরা এ ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। প্রয়োজনে মোংলা বন্দর জাহাজের যত কর্মকাণ্ড আছে, সেগুলি আমরা বন্ধ করে দিতে বাধ্য হবো।এর আগে মোংলা উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মোংলা উপজেলা চত্বরের সামনে এক সমাবেশে মিলিত হন বিএনপির নেতৃবৃন্দ।বক্তারা সরকার ও নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবির প্রতি দ্রুত সাড়া না দিলে রাজপথে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে এবং গণআন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায় করা হবে। যতদিন পর্যন্ত বাগেরহাট জেলার চারটি আসন পুনর্বহাল না হবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে।এসময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক মো: আবু হোসেন হাওলাদার (পনি), সাংগঠনিক সম্পাদক শেখ সাকির হোসেন, মৃধা ফারুকুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা শেখ রুস্তম আলী।এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে বিক্ষোভে সংহতি জানান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ভোরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস Read more

যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আর কখনও যেন ভোট ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।সোমবার (১২ Read more

আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: আরিফিন শুভ
আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: আরিফিন শুভ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ বর্তমানে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-র শুটিংয়ের জন্য। Read more

শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প
শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প

শান্তি সম্মেলনে যোগ দিতে সোমবার বিকেলে মিসরের শার্ম আল-শেখে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সংক্ষিপ্ত সফর শেষে বিকেলেই তিনি Read more

৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়
৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আগামী মাসে নতুন এক্সিকিউটিভ এনক্লেভে স্থানান্তরিত হতে যাচ্ছে, যা এতদিন সাউথ ব্লকে ছিল। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের Read more

বিল ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা
বিল ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা

প্রাকৃতিক ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার রোদ্দা–মামদা–পাতিদিয়া–ডুইয়া বিল জলমহালের জেলে পরিবারগুলো। মাছ নেই, আয় নেই—সংসার চালানোই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন