ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে প্লেন বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ একটি পোস্টে তিনি বলেন, “আহমেদাবাদের ট্র্যাজেডি আমাদের হতবাক এবং দুঃখিত করেছে। হৃদয়বিদারক এই ঘটনা ভাষায় প্রকাশ করার মতো নয়।”“এই দুঃখের মুহূর্তে, আমার চিন্তাভাবনা সকল ভুক্তভোগীর সঙ্গে আছে,” যোগ করেন মোদি।মোদি বলেন, “ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছি।”জানা যায়, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ বিধ্বস্ত হয়। এ সময় প্লেনটিতে ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩২ জন যাত্রী ও বাকি ১০ জন ছিলেন কেবিন ক্রু।এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় চিকিৎসকদের একটি হোস্টেলের ওপর প্লেনটি বিধ্বস্ত হয়। এটি আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল। সূত্র: বিবিসিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে
ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে

জাতীয় সংসদ ভবনের পেছনে, স্বামীর কবরের পাশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সমাহিত হয়েছেন। লাখো লাখো মানুষের উপস্থিতিতে Read more

রামুতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে জমি নিয়ে বিরোধ
রামুতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে জমি নিয়ে বিরোধ

কক্সবাজারের রামুতে হিমছড়ি ঝর্ণার আশপাশের জমি নিয়ে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) এ বিরোধের Read more

উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স
উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল জার্মানির। বাকি ছিল শুধু তৃতীয় স্থান দখলের লড়াই। কিন্তু সেই শেষ Read more

হাদিকে নিয়ে ইবি শিক্ষকের আপত্তিকর পোস্ট, বহিষ্কারের দাবি
হাদিকে নিয়ে ইবি শিক্ষকের আপত্তিকর পোস্ট, বহিষ্কারের দাবি

জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান ও উপাত্ত Read more

নরসিংদীতে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
নরসিংদীতে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নরসিংদীতে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে  আটক করেছে র‍্যাব-১১ নরসিংদীর একটি দল। সোমবার (১০ জুন) সকালে  Read more

ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারও নেই: দুদু
ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারও নেই: দুদু

নির্বাচন ঠেকানোর মতো সাহস কারো নেই। তবে এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এটা এখন আমরা দাবি করছি। কিন্তু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন