কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ দুই চোরাকারবারি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বিজিবি জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন কাশিপুর বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তঘেষা আজোয়াটারী এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় সন্দেহজনক দুই চোরাকারবারি ভারতীয় সীমান্ত থেকে আসতে দেখেন ও তাদের গতিবিধি লক্ষ্য করে দুই চোরাকারবারিদের চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা হাতেনাতে আটক করে সক্ষম হয়। পরে দুই চোরাকারবারির শরীর তল্লাশি করে ৮৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে আটক চোরাকারবারিকে ক্যাম্পে নিয়ে আসা হয়।আটক দুই চোরাকারবারি হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের উৎপল সেন (২৫) ও সাগর বর্মন (১৮)। পরে দুই চোরাকারবারি যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি। এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।  মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী এক কিশোরকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ
অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী এক কিশোরকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন নামের ষোল বছর বয়সি এক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট Read more

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ
ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজা প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। জাহাজগুলো গাজা উপকূল থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে Read more

আসছে মেসি-ইয়ামাল ‘ড্রিম ক্ল্যাশ’
আসছে মেসি-ইয়ামাল ‘ড্রিম ক্ল্যাশ’

ভক্তদের কাছে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। অন্যদিকে স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল এরই মধ্যে নিজের জাত Read more

ঘর পরিষ্কার করতে বলায় অভিমান করে মোবাইলের টাওয়ারে কিশোরী!
ঘর পরিষ্কার করতে বলায় অভিমান করে মোবাইলের টাওয়ারে কিশোরী!

দীপাবলির প্রস্তুতির সময় এক কিশোরীকে ঘর পরিষ্কার করতে বলেন তার মা। এতেই বাজে বিপত্তি। অভিমান করে বাড়ির মোবাইল টাওয়ারে উঠে Read more

চট্টগ্রামে বিএনপির শতাধিক হেভিওয়েটদের দৌড়ঝাঁপ, আগেভাগে মাঠে সরব জামায়াত
চট্টগ্রামে বিএনপির শতাধিক হেভিওয়েটদের দৌড়ঝাঁপ, আগেভাগে মাঠে সরব জামায়াত

গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম): বাংলাদেশের রাজনীতিতে চট্টগ্রাম সবসময়ই একটি ‘বারোমাসি উত্তাপের কেন্দ্রবিন্দু’। এক সময় এই অঞ্চল ছিল বিএনপির অপ্রতিরোধ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন