জুলাই অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে শহীদ হওয়া সুমাইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ।রবিবার (৬ জুলাই) দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লার এলাকার সুমাইয়ার মায়ের বাসায় আসেন।সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ বলেছেন, নিহত সুমাইয়ার একটা বাচ্চা আছে, যার দায়িত্ব সুমাইয়ার মা নিয়েছেন। এই বাচ্চার লেখাপড়ার পাশাপাশি তার ভবিষ্যৎ যেন নিরাপদে থাকে, এটা আমার জায়গায় থেকে আমার চাহিদা।মোট যে ১১ জন শহীদ মেয়ে রয়েছে, তাদের নিয়ে আমরা গভীরভাবে কাজ করছি। আমরা আমাদের সেই মেয়েদের হারিয়ে যেতে দেবো না। এই কথা বারবার বলার কারণ হচ্ছে, মেয়েদের অনেক বীরত্ব আছে। কিন্তু সেগুলো সেইভাবে সামনে আসে না। তাই আমি মনে করছি, এটা বাঁচিয়ে রাখা আমার দায়িত্ব।তিনি বলেন, শহীদ পরিবারের ভাতাকে কেন্দ্র করে অনেক জটিলতা আছে, সেই জটিলতাগুলো আমরা নজরে নিচ্ছি। এটা নিয়ে সরকারের পরিষ্কারভাবে একটা ভাবনা আছে। মূল কথা, শহীদদের শিশু এবং তার পরিবারকে প্রাধান্য দিতে চাই। শিশুকে যারা যত্ন দিয়ে বড় করবে, তার বিষয়ও আমরা মাথায় রাখতে চাই। এই নীতিমালা নিয়ে আমাদের প্রশাসন খুব ন্যায্যভাবে কাজ করে যাচ্ছে।এ বিষয়ে সুমাইয়ার বোন জামাই বিল্লাল জানান, এ পর্যন্ত সুমাইয়ার নামে যে অনুদান সরকার কর্তৃক দেওয়া হয়েছে, তা আমরা ঠিকঠাক মতো পেয়েছি কিনা এবং মামলার অগ্রগতি সম্পর্কে উপদেষ্টা কথা বলেছেন। উনি বলেছেন, আমাদের জন্য সরকারের পক্ষ থেকে নাকি অনুদান দেওয়া হয়েছিল এবং আরও ১০ লাখ দেওয়া হবে। মূলত খোঁজখবর নেওয়ার জন্য এসেছে উনারা।এ সময় সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই নিজের মায়ের বসবাসরত পাইনাদী নতুন মহল্লার “আলহামদুলিল্লাহ মঞ্জিল” এর ছয় তলায় বাসায় বেড়াতে এসে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সুমাইয়া।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু
রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় ইরানের কাছে একটি বার্তা পাঠানোর অনুরোধ করেছেন।ডিপ্লোম্যাটিক সূত্রের Read more

ভোলা-বরিশাল স্পিডবোট চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা
ভোলা-বরিশাল স্পিডবোট চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

ভাড়া বৃদ্ধির দাবীতে গেল ৩ দিন ধরে ভোলা-বরিশাল ও ভোলা-লাহারহাট নৌ-রুটে চলাচল করা স্পিডবোট চালকরা ধর্মঘট পালন করছেন। এতে ভোগান্তিতে Read more

চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় ভুল সংশোধনে ৬৫ জন সংশোধনকারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব Read more

গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ
গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার (১০ জুলাই) নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত ১,৬১০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের Read more

ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা
ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা

নিরাপদে ও নির্বিঘ্নে আসন্ন ঈদুল আজহা উদযাপনের জন্য সতর্কতামূলক বিভিন্ন পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।বৃহস্পতিবার (২৯ মে) পুলিশ সদর দপ্তরের Read more

গলায় চাকু ঠেকিয়ে নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’
গলায় চাকু ঠেকিয়ে নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’

যশোরে এক নারীর গলায় চাকু ঠেকিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শহরের শংকরপুর রেলগেট পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় আদালতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন