ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সুমন আহমেদ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। অনার্স তৃতীয় বর্ষের এই ছাত্র প্রায় ৭ শতক জমিতে ১৩ জাতের উন্নত মানের আঙ্গুর চাষ করে সাফল্য পেয়েছেন, যা স্থানীয় কৃষিতে নতুন দিগন্তের সূচনা করতে পারে।সুমন আহমেদ শুধু একজন সাধারণ ছাত্র নন, তিনি একজন স্বপ্নবাজ তরুণ যিনি কৃষিকে বেছে নিয়েছেন নিজের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার হিসেবে। তিনি দেশ-বিদেশের বিভিন্ন উন্নত জাতের আঙ্গুর সংগ্রহ করে নিজ এলাকায় চাষাবাদ শুরু করেন। তার বাগানে চাষকৃত আঙ্গুরের জাতগুলোর মধ্যে রয়েছে বাইকুনর, একেলো, ভেলেজ, গ্রিন লং, আমেরিকান রিলায়েন্স, অস্ট্রেলিয়ান কিং, মাসকাট হুয়াইট, মার্সেল ফোর্স, থার্টি ওয়ান এবং জয় সিডলেজ।গত বছরের তুলনায় এই বছর সুমনের আঙ্গুর চাষে উল্লেখযোগ্য ফলন হয়েছে। তিনি আশা করছেন, আগামীতেও ফলনের পরিমাণ আরও বাড়বে। সুমন বলেন, “দেশজুড়ে যদি এইভাবে উন্নত জাতের আঙ্গুরের চাষ বিস্তৃত করা যায়, তাহলে ভবিষ্যতে বিদেশ থেকে আঙ্গুর আমদানির প্রয়োজন নাও হতে পারে।”সুমনের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কৈয়াদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহিদ। তিনি সবসময় কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করে যাচ্ছেন।ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, “সুমন পরীক্ষামূলকভাবে তার বাড়ির আঙিনায় আঙুর চাষ করেছে। সব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে ভালুকার মাটি ও আবহাওয়া আঙুর চাষের জন্য উপযুক্ত।”কৃষি বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের মাটি আঙ্গুরের জন্য উপযুক্ত। পরিমিত মাত্রায় সার ও যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি আঙ্গুর গাছ বছরের পর বছর ধরে ফলন দিতে পারে। বাংলাদেশে অক্টোবর-নভেম্বর মাসে আঙ্গুর গাছ ছাটাই করলে মার্চ-এপ্রিলে ফল পাওয়া যায়। আঙ্গুর পাকার সময় বৃষ্টির সম্ভাবনা থাকলে পলিথিন জাতীয় কাগজ দিয়ে গাছ ঢেকে দিতে হয়, কারণ বৃষ্টির পানি লাগলে আঙ্গুর ফেটে যাবার সম্ভাবনা থাকে।সুমন তার বাগানকে আরও সম্প্রসারিত করতে চান এবং আধুনিক পদ্ধতিতে আঙ্গুর চাষের প্রসার ঘটাতে চান। তার লক্ষ্য স্থানীয় বাজারে উচ্চমানের আঙ্গুর সরবরাহ করে বিদেশি ফল আমদানির পরিমাণ কমানো। এলাকার অন্যান্য কৃষকরাও এখন সুমনের সাফল্যে উৎসাহিত হচ্ছেন এবং আঙ্গুর চাষে আগ্রহ দেখাচ্ছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ঈদের ঘোরাঘুরিই কাল হলো রাব্বির, বন্ধু হাসপাতালে কাতরাচ্ছেন
নড়াইলে ঈদের ঘোরাঘুরিই কাল হলো রাব্বির, বন্ধু হাসপাতালে কাতরাচ্ছেন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রাব্বি মোল্যা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

ওমানে প্রবাসীদের জন্য ১-৩ বছর মেয়াদি ‘রেসিডেন্ট কার্ড’ চালু
ওমানে প্রবাসীদের জন্য ১-৩ বছর মেয়াদি ‘রেসিডেন্ট কার্ড’ চালু

 ওমানে প্রবাসীদের জন্য ১-৩ বছর মেয়াদি ‘রেসিডেন্ট কার্ড’ চালুওমানে বসবাসরত প্রবাসী এবং দেশটির নাগরিকদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ এবং ফি কাঠামোতে Read more

ঢাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার
ঢাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার

ঢাকার রামপুরা এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম (১৭) কে সাতক্ষীরার নিউ মার্কেট এলাকার একটি চায়ের দোকান থেকে Read more

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় যমুনায় এ Read more

মেঘনায় নদীতে অভিযান: অবৈধ জালসহ আটক ৩
মেঘনায় নদীতে অভিযান: অবৈধ জালসহ আটক ৩

বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাটের মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বের জাল, চরঘেরা জালের খুঁটি জব্দসহ তিন জেলেকে আটক করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন