কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত অটোরিকশা চালকের বাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত পিশু মামুদের ছেলে তৈয়ব আলী (৫৫)।প্রত্যক্ষদীর্শরা জানান, শনিবার বিকালে অটোরিকশা চালক তৈয়ব আলী লালমনিরহাট জেলা শহর থেকে যাত্রী নিয়ে ফুলবাড়ী আসার উদ্দেশ্যে রহনা দেন। ফুলবাড়ী যাওয়ার আগে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর পাড়ে এসে নৌকা খেলা দেখার জন্য সেতুর উপরে যাত্রীসহ অটোরিকশায় বসে নৌকা বাইচ খেলা দেখেন। নৌকা বাইচ দেখার এক পর্যায়ে পিছন থেকে এসে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা দিলে সেতুর উপরে পড়ে মারাক্তক আহত হন অটোরিকশা চালক তৈয়ব আলী। পরে পথচারীরা মুমুর্ষ অবস্থায় দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বেড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ Read more

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রবিবার (৪ মে) সকাল ৭টা Read more

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে বছরের ব্যবধানে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।বুধবার (১৪ জানুয়ারি) Read more

বাউফলে হত্যা মামলার আসামি গ্রেফতার
বাউফলে হত্যা মামলার আসামি  গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত শাহিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি উজ্জ্বল বেপারী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে Read more

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।আজ রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন