ক্রমবর্ধমান অর্থনীতির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেজাজ।প্রেসিডেন্ট বেজাজ বলেন, ‘আমাদের দেশের জন্য কর্মী প্রয়োজন এবং বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে।’ তিনি আরও বলেন, পর্যটনসহ বিভিন্ন খাতে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো সম্ভব। আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে তুলে ধরেন তিনি।এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের তারুণ্যদীপ্ত ও কর্মঠ জনশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদনের জন্য নয়াদিল্লি যেতে হয় উল্লেখ করে তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য আলবেনিয়া সরকারের প্রতি আহ্বান জানান। এর জবাবে প্রেসিডেন্ট বেজাজ জানান, আলবেনিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি দুদেশের মধ্যে সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের সরকারি সফরের মতো প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধিরও আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট বেজাজ আরও জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান আন্তর্জাতিক ভর্তি প্রকল্পের অধীনে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ ডাক্তার, নার্স, কারখানার কর্মী এবং কৃষি শ্রমিকসহ বিভিন্ন ধরনের জনশক্তি সরবরাহ করতে সক্ষম। তিনি এই নিয়োগ প্রক্রিয়াকে সহজ করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন।বৈঠকে এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে Read more

ওসমান হাদির জানাজায় তিন স্তরে নিরাপত্তা তল্লাশি
ওসমান হাদির জানাজায় তিন স্তরে নিরাপত্তা তল্লাশি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা Read more

এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল
এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন গড়ালো এক সপ্তাহে। গত ১২ অক্টোবর থেকে ঢাকায় আন্দোলন করছেন Read more

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু
চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু

চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে Read more

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন
তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

কিশোরগঞ্জের তাড়াইলে মানসিক ভারসাম্যহীন এক যুবকের হাতে নিজের মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার Read more

ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়
ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়

ভালুকা পৌর সদরে চলমান গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের মধ্যেই উদ্বেগজনকভাবে আবিষ্কৃত হয়েছে একটি অবৈধ ময়লার ভাগাড়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন