লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে গেছে। ফলে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার(২৯ জুলাই) ভোর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ভোররাতে বাজারে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ফার্মেসী, মুদি দোকান, কাপড়ের দোকান।লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। তারপরও সময়মতো আসাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। ৮টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ
প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ৪ লাখ ৫৬ হাজার ৭৭৯ জন Read more

রাজশাহীতে সৎ ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রাজশাহীতে সৎ ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলায় সৎ ভাই ছাদেক আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার প্রধান আসামি মো. কামাল হোসেনকে গভীর রাতে অভিযান Read more

অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির
অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির

আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এছাড়া নির্দেশনা না মানলে কঠোর শাস্তির Read more

ভারত-পাকিস্তানে যুদ্ধাবস্থা, বাংলাদেশেরও প্রস্তুত থাকতে হবে: ড. ইউনূস
ভারত-পাকিস্তানে যুদ্ধাবস্থা, বাংলাদেশেরও প্রস্তুত থাকতে হবে: ড. ইউনূস

ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি রাখা দরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন