ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পলিকল্পনা করছে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল।নীতিগত সিদ্ধান্ত হলে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর এমন আভাস দিয়েছেন।বৃহস্পতিবার (৩১ জুলাই) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় এক বিবৃতি দিয়েছে। তারা জানায়, পর্তুগাল সরকার সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে রাষ্ট্রপতি এবং সংসদের সাথে পরামর্শ করবে।বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-স্তরের এক সভায় অংশ নেবে পর্তুগাল। ওই সভায় ফিলিস্তিন ইস্যু সমাধানের চেষ্টা হতে পারে। তাই সমাধান প্রক্রিয়ার অংশ হিসেবে ফিলিস্তিনিদের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে তারা।এদিকে কানাডা আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে—তবে শর্তসাপেক্ষে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ২০২৬ সালে একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এবং আরও কিছু গণতান্ত্রিক সংস্কারে অঙ্গীকার জানাতে হবে।কার্নি জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান টিকিয়ে রাখতে হলে আমাদের সেসব মানুষের পাশে দাঁড়াতে হবে যারা সন্ত্রাস নয়, শান্তিকে বেছে নিচ্ছে; যারা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে।এ ছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তোড়জোড় করছে ফ্রান্সসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ। এদের মধ্যে ফ্রান্স কাঠামোগতভাবে সবচেয়ে এগিয়ে। মঙ্গলবার রাতে নিউইয়র্কে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। দশক ধরে চলে আসা ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক পথ খোঁজার প্রয়াস হিসেবেই এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালে জেন জিদের টানা ২ দিনের বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই Read more

বাঘায় রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
বাঘায় রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের এক গর্বিত মুখ এখন অর্ণব হাসান রতন। ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। Read more

Casino-Auswahl in Deutschland: Worauf es bei Spielangebot, Regeln und Budget ankommt
Casino-Auswahl in Deutschland: Worauf es bei Spielangebot, Regeln und Budget ankommt

Wer ein Online-Casino prüft, sollte nicht zuerst auf blinkende Banner schauen, sondern auf die Bedingungen hinter dem Vorhang. Entscheidend sind Read more

খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা
খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা

মাঠে আলোর ঝলকে ফুটবল খেলায় মেতে উঠেছিল ছেলেগুলো। ঈদের ছুটিতে ঘরে ফেরা প্রবাসী মামুনুর রশিদও ফিরেছিলেন সেই পুরোনো ছেলেবেলার টানে—খেলার Read more

ঈদের তৃতীয় দিনও চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম: উপদেষ্টা আসিফ
ঈদের তৃতীয় দিনও চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম: উপদেষ্টা আসিফ

ঈদুল আজহার তৃতীয় দিনেও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একইসঙ্গে ঈদুল আজহার দ্বিতীয় Read more

জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের পদে বসেছি: ড. ইউনূস
জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের পদে বসেছি: ড. ইউনূস

নিজের ইচ্ছাতে নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন