আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে অংশ নিতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠককে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে।গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। বিএনপির পক্ষ থেকে ওই রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, সংগঠিত ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। এছাড়া প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন মো. ইসমাইল জবিউল্লাহ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে নদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে শুরু হলো বিজু উৎসব
বান্দরবানে নদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে শুরু হলো বিজু উৎসব

বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল দিয়ে জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীর পূজা এবং ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে শুরু হলো পার্বত্য চট্টগ্রামের অন্যতম Read more

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে ফরম তুলতে বাধা দেওয়া হয়েছে। একইসঙ্গে মব তৈরি Read more

নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার
নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে এক নিরীহ মানুষকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়ে নৃশংসভাবে হত্যার শিকার হন বিজয় নামের এক যুবক। সেই হত্যা Read more

পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি
পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি

রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল Read more

কাল আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
কাল আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরও ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর)  বিকেল ৫টায় যমুনায় এ বৈঠক Read more

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক

হবিগঞ্জের চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।রোববার (১২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন