উচ্চশিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত গতি ও স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজধানীর ৭টি সরকারি কলেজকে একটি কেন্দ্রীয় কাঠামোর আওতায় এনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। নতুন এই ইউনিভার্সিটির নাম আগেই প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইতোমধ্যে ৭ কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠিত হতে যাওয়া এই পাবলিক ইউনিভার্সিটির একটি মডেলও চূড়ান্ত করা হয়েছে। এত দিন এসব কার্যক্রম আড়ালে চললেও ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে সামনে আসছে সরকার।নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরতে আগামী ৪ আগস্ট (সোমবার) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ১৮ নম্বর তলার ১৮১৫ নম্বর কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ঢাকা মহানগরীর সাতটি সরকারি কলেজকে কেন্দ্র করে গঠনের প্রক্রিয়াধীন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনিক কর্মকর্তাসহ নীতিনির্ধারকদের অংশগ্রহণে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।’এর আগে, গত ৯ জুলাই রাজধানীর সরকারি সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এই কাঠামোর অধীনেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়।প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত সাতটি সরকারি কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।এই ৭টি কলেজ ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকলেও দীর্ঘদিন যাবৎ এসব কলেজে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে নানা ধরণের জটিলতা, প্রশাসনিক বিলম্ব এবং পরীক্ষার সময়সূচি সংক্রান্ত সমস্যা বিরাজ করছিল। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল এই প্রতিষ্ঠানগুলোর জন্য একটি পৃথক, স্বাধীন ও দক্ষ প্রশাসনিক কাঠামো গঠন করা।সম্প্রতি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।এই ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া নিয়ে কাজ করছে ইউজিসির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি। গেল বছরের ২৯ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে সভাপতি করে চার সদস্যের উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির অন্য সদস্যরা হলেন—ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দীন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়নি: তথ্য উপদেষ্টা
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়নি: তথ্য উপদেষ্টা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেয়া হবে বলেও মন্তব্য করেছেন অন্তর্বর্তী Read more

কর্ণফুলীতে কিশোরের ওপর হামলার প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর
কর্ণফুলীতে কিশোরের ওপর হামলার প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর

চট্টগ্রামের কর্ণফুলীতে তেল কিনতে গিয়ে দোকানির হাতে মারধরের শিকার হয়েছে এক কিশোর। শুধু তাই নয়, ঘটনার পরদিন দোকানি ও তার Read more

ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঈদ যাত্রায় দুর্ভোগ
ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঈদ যাত্রায় দুর্ভোগ

প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৮ মার্চ Read more

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বুধবার (১১ জুন) হালকা পতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সাম্প্রতিক বাণিজ্য আলোচনার ফলাফল Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক
ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশি দুই হিজরাকে আটক করেছে বিজিবি।শনিবার (১০ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন