বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (১ জুন) সকাল সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়ক সংক্রান্ত বিধিনিষেধ না মানাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বৈকালি দই-মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা, শৈলী ফুড পার্ক অ্যান্ড চাইনিজকে ৪০ হাজার টাকা এবং দই মেলাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মো. রাসেল। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি টিম অভিযানিক দলকে সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশকে এড়িয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের
বাংলাদেশকে এড়িয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত মার্চে চীন সফরে গিয়ে বলেছিলেন, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো (সেভেন সিস্টার্স) স্থলবেষ্টিত অঞ্চল। এই অঞ্চলের Read more

ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ
ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ

ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। মুদ্রার রেকর্ড পতন, লাগামহীন মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ ইরানিরা। রাজধানী তেহরানের Read more

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে কৃষ্ণাঙ্গ যুবকের অতর্কিত হামলায় নিলুফার ইয়াসমিন পারভীন নামের এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেভাজন Read more

আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব সন্নিকটে: ট্রাম্প
আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব সন্নিকটে: ট্রাম্প

ইসরায়েল এবং হামাসের নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেওয়াকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এক ‘অভূতপূর্ব’ পদক্ষেপ বলে জানিয়েছেন মার্কিন Read more

দীর্ঘ ছুটির পর আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
দীর্ঘ ছুটির পর আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন