রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক ব্যবসায়ী। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। স্ত্রী ও দুই সন্তান, ছেলে আব্দুল্লাহ (৫) ও মেয়ে সুরাইয়া (৩) নিয়ে নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় বসবাস করতেন তিনি। আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠা করেছিলেন।এদিকে দুর্ঘটনার এক দিন আগে ফেসবুকে পোস্ট দেন কালাম। তিনি লেখেন, ‘ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’ এর কয়েক ঘণ্টা পরেই এই দুর্ঘটনা ঘটে।নিহত কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী আজ বাসা থেকে বের হওয়ার সময় দরজার সামনে অনেকটা সময় নিয়ে জুতা পরতেছিল। আমিও অনেকটা সময় তার সাথে দাঁড়িয়ে ছিলাম। তিনি কেমন যেন মনে হচ্ছিল, আজ যেতে চায়নি। সে আর নেই, আমি আর আমার সন্তান এখন কিভাবে থাকবো? আমাদের কে দেখবে, আমাদের কি হবে?’নিহতের চাচাতো ভাই আব্দুল গণি চোকদার বলেন, ‘কালাম খুব মেধাবী ও পরিশ্রমী ছিল। নিজের প্রচেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিল। এমন মানুষকে আমরা হারালাম এক অবহেলাজনিত দুর্ঘটনায়।’এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ‘আমরা খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সরকারি নির্দেশনা অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হবে।’আবুল কালামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে নেমে আসে শোকের ছায়া। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ভিড় করছেন তার বাড়িতে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা: জেলখানা আমার জন্য নেয়ামত
স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা: জেলখানা আমার জন্য নেয়ামত

মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান বলেছেন, ‘জেলখানা আমার জন্য নেয়ামত। জেলে পবিত্র কোরআন শরীফ পড়া শিখেছি। এখন নিয়মিত Read more

যুক্তরাষ্ট্রে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
যুক্তরাষ্ট্রে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।শুক্রবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ইউএসজিএস Read more

প্রতীক পেল এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও আমজনগণ
প্রতীক পেল এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও আমজনগণ

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল। দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি- এনসিপি, আমজনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল Read more

মানুষের চিন্তা-চেতনায় আধুনিক রাজনীতির মূল: ডা. জাহিদ হোসেন
মানুষের চিন্তা-চেতনায় আধুনিক রাজনীতির মূল: ডা. জাহিদ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনে করে, মানুষের চিন্তা, চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করার নামই হচ্ছে আধুনিক রাজনীতি। আর এই রাজনীতিকে Read more

হাসপাতালে পরিচালক রেজা আমাকে বলেন, ডাবিংয়ের সময় সালমান খুব আপসেট ছিল
হাসপাতালে পরিচালক রেজা আমাকে বলেন, ডাবিংয়ের সময় সালমান খুব আপসেট ছিল

অভিনয় দিয়ে অল্প সময়ে দর্শকদের মনে ভালোভাবে জায়গা দখল করেছিলেন অভিনেতা সালমান শাহ। মৃত্যুর ২৯ বছরেও রয়েছে প্রায় একই জনপ্রিয়তা। Read more

সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট
সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ও পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু লোপাটের মহোৎসব। এতে করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন