ফরিদপুরের শিবরামপুর এলাকায় ট্রাকচাপায় শোভন শেখ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শোভন শেখ মাগুরা জেলার শেখ মিজানুর রহমানের ছেলে। তিনি ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরিরত বাবার সঙ্গে থাকতেন এবং সদর উপজেলার বৈঠাখালী দয়ামপুর গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করছিলেন।আহতরা হলেন- একই গ্রামের দুদু মোল্লার ছেলে আব্দুল্লাহ (২১) ও শহরের গোয়ালচামট এলাকার মিলন (২২)।প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালিয়ে তিন বন্ধু বাড়ি ফিরছিলেন। পথে তাদের মোটরসাইকেল একটি ভ্যানকে ধাক্কা দিলে শোভন পেছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘শিবরামপুর এলাকায় ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্পূর্ণ গাজা দখলের সিদ্ধান্তের দিকে নেতানিয়াহু সরকার
সম্পূর্ণ গাজা দখলের সিদ্ধান্তের দিকে নেতানিয়াহু সরকার

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো পুরো গাজা ভূখন্ডে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েলের মন্ত্রিসভা। আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির জন্য Read more

ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে, স্বীকার করলেন নেতানিয়াহু
ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে, স্বীকার করলেন নেতানিয়াহু

ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে বলে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধ ও কট্টর উগ্র ডানপন্থি নীতির Read more

প্রথমবারের মতো যুক্তরাষ্ট সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট
প্রথমবারের মতো যুক্তরাষ্ট সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটি ইতিহাসে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি ওয়াশিংটন সফর হতে Read more

বাংলাদেশ উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাসের শঙ্কা
বাংলাদেশ উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাসের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করতে শুরু করেছে। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম Read more

প্রধান শিক্ষকের গাফিলতিতে অনিশ্চয়তায় ১০ পরীক্ষার্থী
প্রধান শিক্ষকের গাফিলতিতে অনিশ্চয়তায় ১০ পরীক্ষার্থী

প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা শামীমের গাফিলতির কারণে কিশোরগঞ্জের একটি বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন