পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেসের যাত্রী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় দুই যুবকসহ কয়েকজন যাত্রী আহত হন।ট্রেনযাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। সেখানে মেরামত কাজ চলায় সোমবার রাতে শরৎনগর স্টেশনে একতা এক্সপ্রেসকে দাঁড় করানো হয়। কিন্তু ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।প্রথমে তারা স্টেশন মাস্টারকে মারধরের চেষ্টা চালান ও তার কক্ষে ভাঙচুর করেন। পরে আরও যাত্রী নেমে তাণ্ডব চালালে স্থানীয়রা বাধা দেন। এতে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের ওপর হামলা চালান। এক পর্যায়ে মসজিদে আশ্রয় নেওয়া স্থানীয় নজরুল ইসলামকেও আক্রমণ করা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীকে ডাকা হয়। মুহূর্তেই শতাধিক মানুষ এগিয়ে এসে যাত্রীদের প্রতিহত করলে তারা পিছু হটে পালিয়ে যায়। এরপর উত্তেজিত কিছু যুবক ট্রেনে উঠে কয়েকজন যাত্রীকে মারধর করেন।এ ঘটনায় স্থানীয় কামরুল হাসান রিফাত ও আকাশ আহত হন। আহত হয়েছেন কয়েকজন যাত্রীও, তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রেনটিকে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে সরিয়ে নেয়।শরৎনগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. তাওহিদ হোসেন বলেন, ভাঙ্গুড়া স্টেশনের কাছে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতের কাজ চলছিল। এজন্য একতা এক্সপ্রেসকে স্টেশনে দাঁড় করানো হয়েছিল। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় কয়েকজন যাত্রী প্রথমে আমার সঙ্গে ধাক্কাধাক্কি করে। পরে তাদের মধ্যেই বিভক্তি তৈরি হয়। ক্ষুব্ধ একটি গ্রুপ আমার কক্ষের চেয়ার ভাঙে। এরপর স্থানীয়রা এগিয়ে এলে যাত্রীরা চলে যায়। তখন উত্তেজিত জনতা ট্রেনের জানালা ভাঙচুর করে।এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
আশুলিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্প।বুধবার Read more

ভাঙ্গুড়ায় শীতের আগেই জমজমাট ব্যাডমিন্টন সরঞ্জামের বাজার
ভাঙ্গুড়ায় শীতের আগেই জমজমাট ব্যাডমিন্টন সরঞ্জামের বাজার

পাবনার ভাঙ্গুড়ায় হালকা শীত পড়তেই পাড়া-মহল্লায় শুরু হয়ে গেছে ব্যাডমিন্টন খেলার ধুম। ব্যাডমিন্টন খেলোয়াড়দের ব্যস্ততায়‌ শীত মৌসুমের অন্যতম জনপ্রিয় খেলা Read more

নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ
নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ

নার্সদের দুর্ব্যবহার, রোগীদের খাবারে অনিয়ম, সরবরাহ থাকলেও ঔষধ না দেওয়া সহ নানা অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান Read more

তৃতীয় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক
তৃতীয় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক

সাটুরিয়া উপজেলায় ১০ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা কালে সোনা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের Read more

চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ
চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

জুলাই ছাত্র-জানতার আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার মো. সাগর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ড Read more

নুহাশপল্লী মূলত গাছের বা পাখিদের একটা অভয়ারণ্য: মেহের আফরোজ শাওন
নুহাশপল্লী মূলত গাছের বা পাখিদের একটা অভয়ারণ্য: মেহের আফরোজ শাওন

জৌলুস আসলে নূহাশ পল্লীর গাছপালা। হুমায়ুন আহমেদ নূহাশ পল্লী গড়েছিলেন গাছপালা দিয়েই। ঘেটো পূত্র কমলার সিনেমার যে শুটিং স্টপের কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন